ধলপহরের আলো
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
চরাচর ডুবে আছে ঘোর আঁধারের বুকে সৃষ্টি প্রলয় সকলি লুকায় ইহার গুহায় নিদ্রিত চোখে অন্তর জাগে আর জাগে মহাকাল কখন দেখবে উঠেছে ফুটে ধলপহরের আলো।
আলো চাই আলো― উৎসহীনের কপাট খুলে প্রথম প্রহরের আলো অনন্তকালের আরাধনা শেষে দেখবে চক্ষু আজ মূর্ত হয়ে সামনে এসেছে সৃষ্টির সূচনা সকাল, চিরনীরবতা ভেঙে শুনবে অন্তর আজ সূর্য ওঠার শব্দের মৃদুল ঝংকার পুষ্প ফোটার শব্দের মধুর গুঞ্জন।
একাকার হয়ে আছে আকাশ জমিন সৃষ্টি স্রষ্টাময় ব্যাকুল বাসনায় সময় গোনে প্রাণের স্বপ্নচারী কখন জাগবে―কখন জাগবে―দৃষ্টিসীমায় ভোরের রূপসী ধলপহরের আলো।
এখান হতেই অভিযান শুরু প্রথম পদক্ষেপ যেতে হবে বহুদূর সীমাহীন পথ অথৈ সাগর নিঝুম পাহাড় গিরি গুহা পর্বত আরো দূর―আরো দূর―অজেয় আসমান।
প্রথম আলোয় প্রথম দৃষ্টি প্রথম দিনের বাণী আঁধার আলোর মহামিলনের আনন্দ মিছিল এবার গান হবে, অভিষেক হবে মৃতদের সাথে মৃতরা থাকুক তুমি এসে দাঁড়াও এখানে যেখানে জীবন হতে জীবন উৎসারিত যেখানে জাগে ধলপহরের আলো।
বইয়ের তথ্য
| নাম | ধলপহরের আলো |
|---|---|
| ইংরেজি নাম | dholpohorer alo |
| লেখক | রেজা মোহাম্মদ সেলিম |
| প্রকাশনী | সাহিত্যদেশ |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9789848069837 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২২ |
| পৃষ্ঠা সংখ্যা | 64 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848069837 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!