শিশিরভেজা ভালোবাসা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আজ প্রত্যয়ের ছোট বোন প্রমির গায়েহলুদ। প্রমি প্রত্যয়ের বড় আদরের একমাত্র ছোট বোন। প্রমি প্রত্যয়ের চেয়ে বেশি ছোট নয়। এক সাথেই দুজন বড় হয়েছে। একই ক্লাসে পড়েছে। প্রমির বিয়ে ঠিক হয়েছে লন্ডনপ্রবাসী এক ছেলের সাথে। বিয়ের পর প্রমিকে সঙ্গে নিয়ে আবার লন্ডন চলে যাবে। হলুদসন্ধ্যা বলে হলুদ স্টেজের সামনে বাহারি সাজের বাহারি মেয়ের মিলনমেলার ঢল নেমেছে। লাবণ্য আজ লাল টকটকে জামদানি শাড়ি পরেছে। সে দেখতে আহামরি সুন্দরী নয়। গায়ের রং শ্যামবর্ণ। লম্বা মাঝারি। মাথায় লম্বা ঘন কালো চুল। আজ সে চুলগুলো না বেঁধে ছেড়ে দিয়েছে। আর খুব সুন্দরভাবে সেজেছে। তার চোখ দুটো একটু অন্যরকম। যেন তার চাহনিতে এক মায়াবী জাদু কাজ করে। এটাই তার সবচেয়ে বড় আকর্ষণ। লাবণ্য মেয়েদের সাথে খোশগল্পে মশগুল। এমন সময় প্রত্যয় তন্ময়ের হাত ধরে টেনে নিয়ে এসে তার সামনে দাঁড়িয়ে বলল, দেখ না লাবণ্য, এটার কোনো মানে হয়? লাবণ্য বলল, কী হয়েছে দাদা? প্রত্যয় বলল, এই তন্ময়টাকে নিয়ে আর পারি না। আমি কাজকর্ম নিয়ে এতই ব্যস্ত যে ওকে ঠিকমতো সময় দিতে পারি না। তাই বলে কী ওকে সবসময় ঘরের কোণে বসে থাকতে হবে। তুই বল, এটা কি ঠিক হচ্ছে?
বইয়ের তথ্য
| নাম | শিশিরভেজা ভালোবাসা |
|---|---|
| ইংরেজি নাম | shishirveja vlobasa |
| লেখক | আসমা আহমেদ |
| প্রকাশনী | সাহিত্যদেশ |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| আইএসবিএন | 9789848069295 |
| পৃষ্ঠা সংখ্যা | ৯৬ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৯ |
| পৃষ্ঠা সংখ্যা | 96 |
| ভাষা | bangla |
| ISBN | 9789848069295 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!