শিশু-কিশোর গল্প

তুমি আমার স্কুল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳64

৳ 7515% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 11

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার এর লেখা ‘তুমি আমার স্কুল’ একটি শিশুতোষ গল্পের বই। বইটিতে পাঁচটি গল্প সূচিবদ্ধ করা হয়েছে। এগুলো হল- র্পার শিঙের গল্প, নুসরাতের একটি ভোর, খালামণির কোয়েল দুটো, তুমি আমার স্কুল এবং বাঁধনহারা নদী। শিশু-কিশোরদের মনে খেলা করে নানা প্রশ্ন, নানা কৌতুহল। কল্পনার জগতে ভর করে তারা সাত সমুদ্র তের নদী পার হয়। রাজা, রাণী, রাজপুত্র কিংবা ভূত পেতœীর গল্প শুনতে ভালোবাসে। কিন্তু এর বাইরেও তাদের এমন কিছু গল্প বা বিষয় সম্পর্কে সচেতন করে তুলতে হয়, যা শুনে তারা সচেতন হয়ে উঠতে পারে। এমন সচেতনতার গল্প খুব একটা পাওয়া যায় না। সেক্ষেত্রে মোহাম্মদ আবদুল্লাহ মজুমদারের এই গল্পের বইটি প্রাধান্য পাবে। বেশ কিছু বাস্তব ঘটনাকে কেন্দ্র করে এই গল্পগুলো লেখা হয়েছে। নানা ধরণের ভ্রান্ত শিক্ষা থেকে দূরে থাকতে ও এ বিষয়ে সচেতন হতে শিক্ষা দেবে বইটি। এ বইয়ের প্রথম গল্প অর্পার শিঙের গল্প।

ছোটবেলায় আমরা সবাই মাথার সাথে মাথায় আঘাত লাগলে আবার নিজের মাথার সাথে মাথা মিশাতাম এবং বলতাম যে, তা না হলে মাথায় শিং গজাবে। এটা একটি কুসংস্কার। আর এই ছোট অথচ মজার বিষয়টিকে নিয়ে লেখা হয়েছে গল্পটি। ‘খালামণির কোয়েল দুটি’ একটি অবুঝ ছেলের গল্প। যে ছেলেটি কোয়েল পাখিদের গরম থেকে রক্ষা করতে গিয়ে তাদের ফ্রিজে ভরে রাখে। ফলে ফ্রিজের ঠান্ডায় মারা পড়ে কোয়েল। এছাড়া এ বইটির শিরোণামের যে গল্পটি তার নাম হল- আমর স্কুল। এ গল্পে ফাবিরকে স্কুলের শিক্ষক ও বন্ধুরা খুব হিংসা করে কারণ ফাবির ধনীর সন্তান। তার সাথে কেউ তেমন একটা চলে না। এবং তাকে কেউ তেমন একটা সহযোগিতাও করে না। এ কথা তার মাকে বললে তার মা তাকে বলে, তোমার যতো প্রয়োজনের কথা আমার কাছে বলবে। আমি তার সমাধান করে দেবো। এরপর থেকে ফাবির তার মাকে স্কুল বলে মনে করে। ছোট ছোট বাক্য এবং অল্প কথার বর্ণনার মধ্য দিয়ে এ গল্পগুলো লেখা। এ বইয়ের গল্প পড়তে পড়তে এক ধরণের সচেতনতা ও বুদ্ধি বিকাশে পথ প্রসস্থ হবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম তুমি আমার স্কুল
ইংরেজি নাম tumi amar school
লেখক মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় শিশু-কিশোর গল্প
আইএসবিএন 9789848069103
ভাষা bangla
প্রথম প্রকাশ ২০১৯
ভাষাbangla
ISBN9789848069103
মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

লেখক সম্পর্কে

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার

মোহাম্মদ আবদুল্লাহ মজুমদার (Mohammad Abdullah Mozumder) গণতান্ত্রিক, ন্যায়বিচার, মনুষত্ব সম্পন্ন ও অধিকার সচেতন সমাজ ও রাষ্ট্র বিনির্মাণের এক অপ্রতিরোধ্য যোদ্ধা। বিশ্বাস তার একমাত্র অবলম্বন। দুঃখকেই তিনি জীবনের চূড়ান্ত সত্য হিসেবে বিশ্বাস করেন। রক্তের সম্পর্কের বাধঁন ও কোন রাজনৈতিক পৃষ্ঠপোষকতা ছাড়া শুধুমাত্র আত্মনির্ভরশীলতার দায়ে তিনি স্বার্থান্ধ রাজধানীতে টিকে আছেন। তার কোন রাজনৈতিক চাহিদা না থাক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 64

৳ 7515% ছাড়