কোরআন বিষয়ক আলোচনা

এক ঝলকে কুরআন কারিম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল কুরআনুল কারিম থেকে উপকৃত হবার বহু পথ ও পন্থা রয়েছে। কুরআনে কারিম থেকে উপকৃত হবার একটি বড় মাধ্যম হলো এর অর্থ-মর্ম অনুধাবন করা। সর্বসাধারণের জন্য কুরআনে কারিমের অর্থ অনুধাবন এবং এর হেদায়াত ও শিক্ষা গ্রহণের সবচেয়ে উত্তম ও নিরাপদ পন্থা হলো, নির্ভরযোগ্য কোনো তাফসির, টীকাসম্বলিত তরজমা কিংবা সারমর্ম জাতীয় গ্রন্থ আস্থাভাজন উসতাযের কাছে অল্প অল্প করে পাঠ করা। যদি এর সুযোগ না থাকে তাহলে কোনো নির্ভরযোগ্য আলেমের তত্ত্বাবধানে এ জাতীয় গ্রন্থ পাঠ করা যাবে।

এ দৃষ্টিকোণ থেকে ‘এক ঝলকে কুরআন কারিম’ বইটি একটি বিশেষ উপকারি উদ্যোগ। যদিও গোটা কুরআনে কারিমের অর্থ-মর্ম ও শিক্ষাকে এক-দুটি গ্রন্থে তুলে ধরা মানুষের সাধ্যের উর্ধ্বে, তথাপি কুরআনের মৌলিক দাওয়াত ও শিক্ষার একটি ঝলক পাঠকের সামনে উপস্থাপনেরও বহুবিধ উপকার রয়েছে। তন্মধ্যে গুরুত্বপূর্ণ হলো

১. এর দ্বারা কুরআনে কারিমের তেলাওয়াত ও শিক্ষা গ্রহণের বিশেষ শওক ও আগ্রহ তৈরি হয়।

২. এর মাধ্যমে খুব সহজেই কুরআনে কারিমের বিষয়বস্তুর পরিচয় লাভ করা যায়।

৩. কুরআনে কারিমের মৌলিক যে বিষয়গুলো পুনঃপৌনিকতার সাথে আলোচিত হয়েছে সেগুলোর প্রতি দৃষ্টি নিবদ্ধ হয় এবং এসব বিষয়ের গুরুত্ব হৃদয়ে গেঁথে যায়।

৪. উপরন্তু কেউ যদি এ ধরনের বই একাধিকবার পড়েন, তারপর কুরআনে কারিম তেলাওয়াত করেন কিংবা শুনেন, তাহলে খুব সহজেই কুরআনে কারিমের বিষয়বস্তুর সারমর্ম তার যেহেনে বসে যাবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এক ঝলকে কুরআন কারিম
ইংরেজি নাম Ek Jholoke Quran Karim
লেখক রাশেদুর রহমান, মাওলানা মুহাম্মদ আব্দুল গাফফার
প্রকাশনী মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ
বিষয় কোরআন বিষয়ক আলোচনা
পৃষ্ঠা সংখ্যা ১২০
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
রা

লেখক সম্পর্কে

রাশেদুর রহমান

কোরআন বিষয়ক আলোচনা বিষয়ক লেখক · প্রকাশক: মুআসসাসা ইলমিয়্যাহ বাংলাদেশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়