ব্যঙ্গ ও রম্যরচনা

নিজ দায়িত্বে হাসুন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳128

৳ 15015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 22

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

ইমন চৌধুরীর রম্যগল্প শুধু হাসির যোগান দেয় না, এর মধ্য আছে অনেক ম্যাসেজ। তিনি তার লেখার মধ্যে দেশ, সমাজ, রাজনীতি আর মানুষের অমানুষ্যত্বকে খুব সূক্ষ্ণভাবে তুলে ধরেন। মেধাবী পাঠক মাত্রই তা অনুধাবন করতে পারবেন। এবং একই সাথে তার একজন একনিষ্ঠ পাঠক হবার প্রতিজ্ঞা নিবেন। ‘নিজ দায়িত্বে হাসুন’ বইটি একটি তার সেরা বই বলা চলে। অ্যান্থনি বারগেস এর একটি বাণী রয়েছে এ বইটিতে। সে বাণীটি হল- ‘আপনি হাসলে পুরো পৃথিবীই আপনার সঙ্গে হাসবে। আপনি নাক ডাকলে আপনাকে একাই ঘুমাতে হবে।’ এ কথাটির তৎপর্য খুবই গভীর ও ব্যঞ্জনাময়। আমাদের চারপাশে এতো মৃত্যু, জ্বরা, ভয়, হানাহানি, রোগ-শোক, অভাব-অভিযোগ যে আমরা হাসতে ভুলে গেছি! আমরা প্রাণ খুলে হাসতে পারি না। এজন্য হাসি নিয়ে একটি দিবসও পর্যন্ত চালু রয়েছে। কারণ মানুষ তার প্রাণ ধারণের জন্য, একটু আনন্দ লাভের জন্য হাসতে চায়। এ বইটিতে সূচিবদ্ধ গল্পগুলোর একটি প্রধান চরিত্র নিলু ভাই। নিলু ভাইকে নিয়ে ইমন চৌধুরীর পাঠকমাত্রই কৌতুহলের অন্ত নেই। বইটির শুরুতেই তাই নিলু ভাইকে নিয়ে ইমন চৌধুরী লিখেছেনÑ‘হঠাৎ মনে এলো এই একটা চরিত্র নিয়ে নিয়মিত লিখলে কেমন হয়

? এমন ভাবনা থেকে নিলু ভাইকে নিয়ে পরপর বেশ কয়েকটি গল্প লিখে ফেললাম।’ বইটিতে ছোট বড় মিলিয়ে ২৪টি গল্প রয়েছে। যেমন- লাল গোলাপ সেবা সংঘ, শান্তি সফর, এনপিএল-এর নিলামে, সচেতন নিলু ভাইয়ের অচেতন কাণ্ড কালো বিড়ালের খোঁজে ইত্যাদি। নতুন নতুন আইডিয়ার রাজা নিলু ভাই। আর এ সব আইডিয়া বাস্তবায়ন করতে গিয়ে ঘটে নানা সব মজার ঘটনা। ঘটনা অঘটনা যাই ঘটুক তার মধ্যে থাকে চরম হাসি। ছোট ছোট সংলাপ আর নাতিদীর্ঘ গল্পের কাঠামো তৈরি করে ইমন চৌধুরী তার লেখার মুন্সিয়ানা দিয়ে পাঠককে জয় করে নিতে পারেন অবলীলায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নিজ দায়িত্বে হাসুন
ইংরেজি নাম nij daytte hasun
লেখক ইমন চৌধুরী
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় ব্যঙ্গ ও রম্যরচনা
আইএসবিএন 9789849223580
পৃষ্ঠা সংখ্যা ৮০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
পৃষ্ঠা সংখ্যা80
ভাষাbangla
ISBN9789849223580
বান্ডিংhard cover
ইমন চৌধুরী

লেখক সম্পর্কে

ইমন চৌধুরী

শূন্য দশকের একজন উল্লেখযোগ্য লেখক ইমন চৌধুরী। এ সময়ের অন্যতম জনপ্রিয় লেখক। জন্ম ১৮ জুন। নোয়াখালীর মাইজদী সরকারি কলোনিতে। পিতা মফিজুর রহমান চৌধুরী’র সরকারি চাকরির সুবাদে শৈশবের একটি উল্লেখযোগ্য সময় কেটেছে এখানে। মা দেলোয়ারা বেগম গৃহিনী। পৈতৃক বাড়ি ফেনী জেলার ফুলগাজী উপজেলার পৈথারা গ্রামে। ফেনী সরকারি পাইলট হাই স্কুল থেকে মাধ্যমিক ও ফেনী সরকারি কলেজ থেকে উচ্চ মাধ্যমিক সম্পন্ন করে জাতীয় বিশ্ববিদ্যালয়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 128

৳ 15015% ছাড়