লাল সবুজের পতাকা
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
লাল সবুজের পতাকা উড়ছে দ্যাখো আকাশে স্বাধীনতার বিজয় গাথা গাইছে যেন বাতাসে। বাঙালির স্বাধীনতা, পতাকার ইতিহাস গৌরবের। মহান মুক্তিযুদ্ধের মধ্য দিয়ে এবং লক্ষ লক্ষ মানুষের ত্যাগের বিনিময়ে আমরা পেয়েছি বাংলাদেশ। বাংলাদেশ আমাদের প্রাণের দেশ। এই দেশের মাঠ ঘাট প্রাণ প্রকৃতি আলো বাতাসে আমাদের বেড়ে ওঠা। সবুজ শ্যামল প্রকৃতির মাঝে আমাদের হাসি কান্না সুখ দুখ মিলে যায়। মোল্লা জামানের ছড়ায় এই দেশের রঙ রূপ উদ্ভাসিত হয়ে ওঠে আপন বৈভবে। ‘আমাদের দেশটা’ ছড়ায় দেখা মেলে এ রূপের বর্ণনা- আমাদের দেশটা সাজানো যে বেশটা ফুল আর ফসলে সারা মাঠ দখলে। দেখে ছবি মনে হয় যেন পটে আঁকা রয়। খাল-বিল, নদী জলে কত শত নাও চলে।
আটচল্লিশ পৃষ্ঠার এ বইটিতে বিয়াল্লিশটি ছড়া সূচিবদ্ধ করা হয়েছে। বাংলা আমার ভালোবাসা, নববর্ষের কামনা, বাংলাদেশ, খোকার ঈদ, বর্ষা এ ছড়াগুলো নানা আনুষ্ঠানিকতাকে নিয়ে লেখা হয়েছে। এ ছড়ার বইটি উৎসর্গ করা হয়েছে কবি বন্দে আলী মিয়াকে। গড ফাদার, বিশ^ মোড়ল, জঙ্গি এ ছড়াগুলো এ বইয়ের ব্যতিক্রম ছড়া। সমসাময়িক বিষয় নিয়ে এ ছড়াগুলো লেখা হয়েছে। রাজনীতি ও মানুষের নানা বৈচিত্র্য তুলে ধরেছেন এ ছড়াগুলোতে। ছড়ার যে বহুমুখি ক্রিয়া প্রতিক্রিয়া রয়েছে তার এক জ¦লন্ত উদাহরণ ‘লাল সবুজের পতাকা’। পাঠকপ্রিয় হতে যা যা দরকার তার সব আয়োজন আছে এ বইটিতে।
বইয়ের তথ্য
| নাম | লাল সবুজের পতাকা |
|---|---|
| ইংরেজি নাম | lal sobujer potaka |
| লেখক | মোল্লা জামান |
| প্রকাশনী | সাহিত্যদেশ |
| বিষয় | ছড়া |
| আইএসবিএন | 9789849223665 |
| পৃষ্ঠা সংখ্যা | ৪৭ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০১৭ |
| পৃষ্ঠা সংখ্যা | 47 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849223665 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!