বাংলা কবিতা

বেঁচে আছি স্বপ্নমানুষ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳85

৳ 10015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 15

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘আমি হয়তো কোনদিন কারো বুকে/জাগাতে পারি নি ভালোবাসা,/ঢালতে পারি নি কোনো বন্ধুত্বের/শিকড়ে একটু জল-/ফোটাতে পারি নি কারো একটিও আবেগের ফুল/আমি তাই অন্যের বন্ধুকে চিরদিন বন্ধু বলেছি;/আমার হয়তো কোনো প্রেমিকা ছিলো না,/বন্ধু ছিলো না,/ঘড়বাড়ি, বশংপরিচয় কিচ্ছু ছিলো না,/আমি ভাসমান শেওলা ছিলাম;/শুধু স্বপ্ন ছিলাম;/কারো প্রেমিকাকে গোপনে বুকের মধ্যে/এভাবে প্রেমিকা ভেবে,/কারো সুখকে এভাবে বুকের মধ্যে /নিজের অন্তর সুখ ভেবে /আমি আজো বেঁচে আছি স্বপ্ন মানুষ।’ (বেঁচে আছি স্বপ্নমানুষ/৭) প্রখ্যাত কবি মহাদেব সাহার ‘বেঁচে আছি স্বপ্নমানুষ’ কাব্যগ্রন্থের নাম কবিতা। এ বইটি প্রথম প্রকাশিত ১৯৯৫ সালে। এরপর সাহিত্যদেশ প্রকাশনা হতে সবশেষ সংস্করণ প্রকাশিত হয় ২০১৬ সালে। বইটি কবি উৎসর্গ করেছেন উপন্যাসিক ইমদাদুল হক মিলনকে। বইটিতে সূচিবদ্ধ হয়েছে ৩৩ টি কবিতা। মানুষ তার স্বপ্নকে লালন করে বেঁচে থাকে তারই সুর বেজে উঠেছে এ কাব্যগ্রন্থের কবিতাগুলোর মধ্যে।

স্বপ্ন যে কতোরকম, কতো যে তার শাখা প্রশাখা। চাওয়া আর না পাওয়ার বেদনার মাঝে কবি স্বপ্নকে সম্বল করে বেঁচে আছেন। ১. নদীও শুকিয়ে হয়/ভীষণ সাহারা,/শুকায় না দু’চোখের এই /জলধারা। (খণ্ডকাব্য/ ৪২) মাহাদেব সাহার কবিতার পাঠক মাত্রই জানেন কবির কবিতায় এক ধরণের শূন্যতা ও বিরহের চোরা¯্রােত বয়ে যায়। আর মানব হৃদয়ের মধ্যে যে দুঃখের বৃক্ষ তা দিয়ে যেনো নতুন নতুন ফল ও ফুল ধরে। আর সেই দুঃখের বৃক্ষে কবির কবিতা যেনো জল ঢেলে দেয়। কবিতার আয়নায় যেনো একজন পাঠক নিজের রূপ দেখতে পায়। নিজের স্বপ্নকে জাগিয়ে তোলার ক্ষেত্রে এ কবিতাগুলো যেনো প্রেরণা। রাজিব রায়ের প্রচ্ছদে করা এ বইটির মূল্য ১০০ টাকা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বেঁচে আছি স্বপ্নমানুষ
ইংরেজি নাম bece achi sobpno manush
লেখক মহাদেব সাহা
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849097440
পৃষ্ঠা সংখ্যা ৪৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা46
ভাষাbangla
ISBN9789849097440
বান্ডিংhard cover
মহাদেব সাহা

লেখক সম্পর্কে

মহাদেব সাহা

Mahadev Saha জন্ম : ২০ শ্রাবণ ১৩৫১, শনিবার, ৫ আগস্ট, ১৯৪৪, সিরাজগঞ্জ জেলার ধানঘাড়া গ্রামে। পিতা : গদাধর সাহা। মাতা : বিরাজমোহিনী। ঢাকা কলেজ, বগুড়া কলেজ ও রাজশাহী বিশ্ববিদ্যালয়ে অধ্যয়ন। প্রথমে বাংলা ও পরে কিছুকাল ইংরেজি সাহিত্যের ছাত্র। লেখালেখির শুরু কৈশোরে । শ্ৰী: নীলা সাহা। দুইপুত্র : তীর্থ ও সৌধ। গ্রন্থসংখ্যা : ১৩০। প্রথম কাব্যগ্রন্থ : এই গৃহ এই সন্ন্যাস। কাব্যগ্রন্থ : ৭৫০। শিশু-কিশোরদের জন...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 85

৳ 10015% ছাড়