বাংলা কবিতা

উড়ন্ত ডানার দৈর্ঘ্যে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳85

৳ 10015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 15

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

হাইকু এক ধরনের সংক্ষিপ্ত জাপানি কবিতা। তিনটি পংক্তিতে সংক্ষিপ্ত পরিসরে একটি মুহূর্তে ঘটিত মনের ভাব প্রকাশ করা হয়। জাপানি হাইকু একটি লাইনে লিখিত হয়। সেই বাক্যটিতে ১৭টি মোরাস থাকে। সাধারণত একটি ছবি বর্ণনা করার জন্য হাইকু লিখিত হয়। মোরাস ও মাত্রা একই ব্যাপার নয়। ইউরোপিয়গণ ১৭ মোরাসকে ১৭ দল মনে করে হাইকু লেখার সূত্রপাত করে। তাদের দেখাদেখি বাংলা ভাষায় ১৭ মাত্রার হাইকু লেখার প্রচলন হয়। মোরাস, দল ও মাত্রা এক-একটি ভাষার নিজস্ব শ্বাস অনুসারী। সেই অনুজায়ী ১২ মোরাসে ১৭ সিলেবল হয়। ইউরোপে ইমেজিস্ট আন্দোলনের পর ১৭ সিলেবলের পরিবর্তে আরো বেশি সিলেবলের হাইকু লেখা শুরু হয়েছে। বাংলা ভাষায় অনেক কবিই হাইকু লেখার চেষ্টা চালিয়েছেন।

কারো কারো হাইকু সফল হয়েছে আর অধিকাংশই হাইকুর ধারা ধরে রাখতে পারেনি। বাংলা ভাষার একজন গুরুত্বপূর্ণ কবি মুহম্মদ নূরল হুদা। তিনি জাপানের টোকিও শহরে অবস্থানকালে এক জাপানি নারীর রূপে মুগ্ধ হয়ে লেখেন হাইকু। বইটির শুরুতে ঘোরের কথা শিরোনামের মধ্যে কবি লিখেনÑ ‘খুব সহজ সরল অনায়াস ও স্বতঃস্ফূর্ত অনুভব। প্রস্তাবনা (প্রথম পঙক্তি), পাল্টা প্রশ্ন (দ্বিতীয় পঙক্তি) ও বিস্ময়াশ্রিত মীমাংসা (তৃতীয় পঙক্তি) দিয়ে তার আপাত সমাপ্তি। ২৮ নভেম্বর থেকে ১লা ডিসেম্বর এই চার দিনে একটানা লেখা হলো এই ধরনের ৪৫টি ত্রিপঙক্তির কবিতা।’ এই হাইকুগুলোকে পরবর্তীকালে মলাটবদ্ধ করেন ‘উড়ন্ত ডানার দৈর্ঘ্যে’ শিরোনামের এই বইটি। বইটিতে ৪৯ টি হাইকু রয়েছে। (১১) যতক্ষণ বাজবে না, খুলবে না দ্বার। কে বাজাবে, কে বাজাবে তোমার দুয়ার? আমি তো প্রবেশ বুঝি, নিষেধ বুঝি না। (২০) আয়াকো জাপানি মেলে, সে-ও বাঁধে খোপা।

কি শিখা জে¦লেছো তুমি লালের ফিতায়? যে হাতে বাঁধতে জানো, সেই হাতে বাঁধো। (২১) দীঘল পায়ের শ্যেন, তুমি চীনা মেয়ে। পায়ে হেঁটে পৃথিবীটা করবে ভ্রমণ? বাংলার বাউল কবি, সঙ্গী একতারা। হাইকুর আদলে লিখিত হলেও বাংলাভাষী এ কবির মনের ভাব এ দেশের প্রকৃতির সাথে মিলিত। ফলে উপমা, চিত্রকল্পের অনেক অংশে বাংলা রূপ-রসের সন্ধান মেলে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম উড়ন্ত ডানার দৈর্ঘ্যে
ইংরেজি নাম uronto danar doirgho
লেখক মুহম্মদ নূরুল হুদা
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় বাংলা কবিতা
আইএসবিএন 9789849123798
পৃষ্ঠা সংখ্যা ৫৫
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা55
ভাষাbangla
ISBN9789849123798
বান্ডিংhard cover
মুহম্মদ নূরুল হুদা

লেখক সম্পর্কে

মুহম্মদ নূরুল হুদা

মুহম্মদ নূরুল হুদা ১৯৪৯ সালের ৩০ সেপ্টেম্বর বাংলাদেশের কক্সবাজার জেলায় জন্মগ্রহণ করেন। তাঁর পিতা মোহাম্মদ সেকান্দর ও মাতা আঞ্জুমান আরা বেগম। মূলত কবি তিনি। তবে কথাসাহিত্য, মননশীল প্রবন্ধ ও অনুবাদসহ সাহিত্যের প্রায় সব শাখাতেই তিনি বিচরণশীল। অতিপ্রজ ও সব্যসাচী এই লেখকের স্বরচিত, অনূদিত ও সম্পাদিত গ্রন্থসংখ্যা শতাধিক। মুহম্মদ নূরুল হুদার প্রাপ্ত পুরস্কারগুলোর মধ্যে উল্লেখযোগ্য আলাওল সাহিত্য পুরস্কার...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 85

৳ 10015% ছাড়