নাট্য সমালোচনা

ছড়া কবিতার অলংকার

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳128

৳ 15015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 22

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বলতে গেলে ছড়াকবিতার ওপর ভিত্তি করেই বাংলা ভাষার বিকাশ ঘটেছে। যুগ যুগ ধরে কবিদের নিরলস চর্চা ও অধ্যাবসায়ের মধ্য দিয়ে কবিতার নানা বাঁক বদল ঘটেছে। যুক্ত হয়েছে নানা কৌশল। একজন প্রাজ্ঞ কবি মাত্রই ভাষার ওপর তার দখল থাকতে হয় ও সৃজনশীল হতে হয়। চিন্তা, আবেগ, দর্শনকে নানা ভাবে, নানা আকারে উপস্থাপন করা হয় কবিতার মাধ্যমে। কবিতার পাঠক কিংবা কবিতার গবেষক এক এক জন কবির কবিতার মধ্যে এক এক ধরণের নতুনত্ব আবিস্কার করতে পারেন। আসলে এই আবিস্কারই কবিতা পাঠের একটি মূল আনন্দ বা আকর্ষণ। ভাষার ব্যাকরণ ও কবিতার ব্যাকরণ এক নয়। কবিতায় অনেক কিছু ব্যাকরণ বহিরর্ভূত বাক্য, শব্দ প্রয়োগ করা হয়ে থাকে। গতানুগতিকভাবে কবিতার অলংকার বলতে আমরা ছন্দকেই বুঝি। কিন্তু কবিতা অলংকার একটি বৃহৎ অধ্যায়। একজন নারী তাকে সাজানোর জন্য কতো প্রকার যে অলংকার ব্যবহার করে তার যেমন সঠিক হিসেব নেই তেমনি একটি কবিতায় নানা প্রকার অলংকার ব্যবহার করে কবিতাকে পাঠকপ্রিয় করে তোলেন একজন প্রতিভাবান কবি। যারা কবিতা লিখতে চান, পড়তে চান বা সাহিত্যের ছাত্র তাদের জন্য একটি গুরুত্বপূর্ণ বই ‘ছড়াকবিতার অলংকার’। বইটি লিখেছেন হাসান রাউফুন। বইটির সূচিপত্রে রয়েছে বিভিন্নপ্রকার কবিতা/কাব্য, ছড়াকবিতার উপাদান বা প্রাণ, অলংকার চেনার উপায়, সর্বপ্রকার অর্থালংকারের সংজ্ঞা ও নমুনা, শব্দালংকার ও অর্থালংকারের মধ্যে পার্থক্য, বিমূর্ত ও মূর্ত অলংকার ও গুরুত্বপূর্ণ সাবজেকটিভ ও অবজেকটিভ প্রশ্ন।

সমকালীন অনেক কবির ছড়াকবিতার বিশ্লেষণ ও উদাহরণ দিয়ে অলংকার সম্পর্কে আরো সহজ ও সময়পোযোগী করে লেখা হয়েছে বইটি। ৯৬ পৃষ্ঠার এই বইটির প্রতিটি পৃষ্ঠাই গুরুত্বপূর্ণ কেননা কবিতার অলংকারের যাবতীয় খুটিনাটি বিষয়গুলো খুব সূক্ষ্ণ ও সৃজনশীলভাবে উপস্থাপন করা হয়েছে। লেখক হাসান রাউফুন বইটি উৎসর্গ করেছেন বাংলা ভাষার দুজন প্রখ্যাত কবি জীবনানন্দ দাশ ও কবি আল মাহমুদকে। বইটির প্রচ্ছদ করেছেন সব্যসাচী হাজরা। সাহিত্যদেশ থেকে প্রকাশিত বইটির মূল্য ১৫০ টাকা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ছড়া কবিতার অলংকার
ইংরেজি নাম chora kobitar alongkar
লেখক হাসান রাউফুন
প্রকাশনী সাহিত্যদেশ
বিষয় নাট্য সমালোচনা
আইএসবিএন 9789489023739
পৃষ্ঠা সংখ্যা ৯৫
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৩
পৃষ্ঠা সংখ্যা95
ভাষাbangla
ISBN9789489023739
বান্ডিংhard cover
হাসান রাউফুন

লেখক সম্পর্কে

হাসান রাউফুন

জন্ম : ২২ সেপ্টেম্বর ১৯৭০, কুষ্টিয়ার সেনগাঁ’য়। দাদা মুক্তিযোদ্ধা কফিলউদদিন বিশ্বাস ছিলেন ইউনিয়ন চেয়ারম্যান এবং সেনগাঁ’র শিক্ষা ও গ্রামউন্নয়নের পথিকৃৎ। বাবা মুক্তিযোদ্ধা অবসরপ্রাপ্ত সরকারি চাকরিজীবী মোহাম্মদ আমজাদ হোসেন চৌধুরি।স্টামফোর্ড ইউনিভারসিটি থেকে ফিল্ম এন্ড মিডিয়া বিষয়ে মাস্টার্স। জেনারেল ইংলিশ ও আইএলটিএস সম্পন্ন করেন জেনিথ ইন্টারন্যাশনাল, বাংলাদেশ থেকে। দুই কন্যা সামিহা আফনান মাটি ও সামারা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 128

৳ 15015% ছাড়