থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার

যুদ্ধের সহস্র বছর পর

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳238

৳ 28015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 42

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রধান চত্বরে থেমে যায় গাড়ি। হ্যান আর সায়ার গাড়ি থেকে নেমে ভাড়া মিটিয়ে সামনে তাকায়। সামনে তামা রঙের বিশাল দুটি মূর্তি। অন্তত একশ ফুট উঁচু তো হবেই। এতো বিশাল মূর্তি আর কোথাও দেখা যায় না। মূর্তিদুটোর পরনে যোদ্ধার পোশাক। সামনের মূর্তিটা মহাবীর সেনাধ্যক্ষ ডিওডেরাসের আর ঠিক তার কাঁধের সাথে কাঁধ মিশিয়ে বাম দিকে ঘুড়ে দাঁড়িয়ে থাকা অন্য একটা মূর্তি দেখা যাচ্ছে; চুলগুলো দুপাশের চোখের উপর দিয়ে নেমে গেছে। এই মূর্তির মাঝেও তার চোখের ধারালো দৃষ্টি অনুভব করা যাচ্ছে। সামনে দাঁড়িয়ে থাকে এই মূর্তিও প্রাচীন সেই মহাবীরের প্রতি শ্রদ্ধা এনে দেওয়ার জন্য যথেষ্ট। এর নামই আশিহা। মহান আশিহা; সহস্র বছর আগে যার কারণেই রক্ষা পেয়েছিল সমগ্র মানবজাতি।

গল্পটা এক অন্ধকার দ্বীপের, সমুদ্র পেরিয়ে অন্ধকার অংশে যে দ্বীপের অবস্থান। যে দ্বীপে আছে অসম্ভব শক্তিশালী এক পাথর। আর পাথরের পাহারায় আছে রূপকথার ভয়ংকর প্রাণী নিন্নাহার। তিন তিনবার যেখানে গিয়ে বিফল হয়েছে নেহরার রাজ্যের যোদ্ধারা। ফিরে এসেছে মাত্র একজন, মৃত্যুঞ্জয়; যে মানুষটা মরতে জানে না। আবারও যোদ্ধাদের পাঠানোর সিদ্ধান্ত নেয় নেহরার রাজা। এবারের অভিযান কি সফল হবে? মাজান রাজ্যের সেরা চোর এলিসার কাঁধে এসে পড়ে অবিশ্বাস্য এক দায়িত্ব। যেটা করতে পারলে তার স্বপ্ন সত্যি হবে। বের করে নিয়ে আসতে হবে নেহরার রাজ্যে সবচেয়ে ভয়ংকর অপরাধীকে।

মাঝ সমুদ্রে হঠাৎ দ্বীপের অভিযানে শত্রু হিসেবে আবির্ভাব হয় সমুদ্রের ত্রাস জলদস্যু ডাওমিস। এরপরে আসে অনাকাঙ্ক্ষিত আরেক সমস্যা। যার সূত্রপাত সহস্র বছর আগের সেই যুদ্ধে; যে যুদ্ধে মানবজাতি নিশ্চিহ্ন করে দিয়েছিল শয়তানের অনুসারী দিদিয়ানদের।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যুদ্ধের সহস্র বছর পর
ইংরেজি নাম juddher sohosro bochor por
লেখক আমিনুল ইসলাম
প্রকাশনী সতীর্থ প্রকাশনা
বিষয় থ্রিলার, অ্যাকশন ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789849621751
পৃষ্ঠা সংখ্যা ২৪৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
আমিনুল ইসলাম

লেখক সম্পর্কে

আমিনুল ইসলাম

আমিনুল ইসলাম কিশোরগঞ্জ জেলার হোসেনপুর থানার, রহিমপুর গ্রামে জন্মগ্রহণ করেন। পিতা স্কুলশিক্ষক মোঃ নুরুল ইসলাম, মায়ের নাম আনোয়ারা খাতুন। শৈশব থেকেই বই পড়ার প্রতি তাঁর গভীর অনুরাগ ছিল।২০০১ সালে তিনি কিশোরগঞ্জ সদর হাশমত উদ্দিন উচ্চ বিদ্যালয় থেকে এসএসসি এবং ২০০৩ সালে ওয়ালী নেওয়াজ খান কলেজ থেকে এইচএসসি পাস করেন। পরবর্তীতে ঢাকা বিশ্ববিদ্যালয়ে “অ্যাকাউন্টিং অ্যান্ড ইনফরমেশন সিস্টেমস” বিভাগে পড়াশোনা করেন।ই...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 238

৳ 28015% ছাড়