সমকালীন গল্প

মর্কট মঞ্জিল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳162

৳ 19015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 28

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আওলাদ মিয়া আবার ফিরে এসেছে। ঝড়ের রাতে তার কাছে হাজির এক রহস্যময় লোক। আসল রহস্য তার জবানিতে। যার সমাপ্তি অভাবনীয়।

রাস্তায় এক টুকরো রিকশা আর্ট দেখে আওয়ারা হয়ে ফিরছেন রিকশা পেইন্টার জবদুল হোসেন। কে দেবে ওই আর্টিস্টের সন্ধান? হোমিও চিকিৎসক আলতাব হোসেনের ব্যবসা লাটে উঠেছে হাতুড়ে হরিনারায়ণের দাপটে। কী এমন ঔষধের খোঁজ পেয়েছে যে পিল পিল করে লোক জড়ো হচ্ছে তার বাড়িতে? আছে চৌধুরানীর সিঁধেল চোর লিয়াকত, পরিত্যক্ত পীরের মাজারে ঘাঁটি গেড়ে থাকা এক অলৌকিক বাঘ, শাউরিয়ার মেলায় কুড়িয়ে পাওয়া একটা এক টাকার কয়েন, ডাকবাংলোতে আটকে পরা সরকারি চাকুরে যুবক, চলন বিলের রহস্যপুরুষ নিপেল হালদার, ইনস্টাগ্রামের পশ গার্ল সঙ্গীতা, ত্রিমোহনী ঘাটের ডাকার সর্দার মাকড়া; পুলিশ যাকে কোনোদিন পাকড়াও করতে পারেনি। কিংবা মুক্তিযুদ্ধের সময় পাকিস্তানি সুবেদার মেজরের দাড়ি কামাতে বাধ্য হওয়া কুমরগঞ্জের নাপিত বগার দ্বিধা-দ্বন্দ্বের অদ্ভুত সময়। অথবা একই মেয়ের প্রেমে পড়া মিলিটারি একাডেমির দুই ক্যাডেট অফিসারের গল্প।

নিয়াজ মেহেদী ফিরেছেন তার প্রিয় বিষয় অতিলৌকিকে। ‘মর্কট মঞ্জিল’ এর বারোটি গল্প পাঠককে রোমাঞ্চিত করবে, ভাবাবে, মানব মনের ওইসব বন্ধ দরজায় কড়া নাড়তে বলবে যেগুলো বন্ধ রাখতেই আমরা স্বচ্ছন্দ|

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মর্কট মঞ্জিল
ইংরেজি নাম morkot monjil
লেখক নিয়াজ মেহেদী
প্রকাশনী সতীর্থ প্রকাশনা
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849621720
পৃষ্ঠা সংখ্যা ১৬৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা168
ভাষাbangla
ISBN9789849621720
বান্ডিংhard cover
নিয়াজ মেহেদী

লেখক সম্পর্কে

নিয়াজ মেহেদী

নিয়াজ মেহেদীর জন্ম রংপুরের বেনীপুর গ্রামে, ২৯ আগস্ট ১৯৮৯ সালে। মা-বাবার জ্যেষ্ঠ সন্তান নিয়াজের হাতেখড়ি পত্রিকার ছোটদের পাতায় লিখে। একসময় লেখালিখি ভুলে গিয়েছিলেন। প্রত্যাবর্তনের পেছনে সবচেয়ে বড় অবদান তাঁর অনুজ নাবিল মুহতাসিম ও অগ্রজ লেখক মশিউল আলমের। ২০১৮ সালে প্রকাশিত তাঁর প্রথম উপন্যাস আওলাদ মিয়ার ভাতের হোটেল বিপুলভাবে সমাদৃত। এরপর লিখেছেন উপন্যাস আড্ডা দেওয়া নিষেধ ও ধাঁধার থেকেও জটিল। ছোটগল্পের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 162

৳ 19015% ছাড়