থ্রিলার ও অ্যাডভেঞ্চার

এক মলাটে দুই বই ফ্লিপ সিস্টেম - অবারিত নীলিমার খোঁজে, প্রত্যাবর্তন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳166

৳ 19515% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 29

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

অবারিত নীলিমার খোঁজে - মুর্তজা সাদ জনরা: সমকালীন<

গল্পটা টুকটুকির কিংবা বুড়ির। বুড়ির বুড়া আর টুকটুকির বাবা মা একইদিনে মারা যায়। সেই বুড়ির সাথে ভারতে পাড়ি জমায় টুকটুকি।

ভিটে, জমিজমা আর প্রভাব প্রতিপত্তি হারানো হরিপদেরও গল্প। যে হরিপদ ছিল বিরাট ব্যবসায়ী। প্রাণ বাঁচাতে সংগ্রহে থাকা কিছু স্বর্ণ নিয়েই ভারত চলে যায়।

সেই সাথে এই গল্পটা হোসেন মিয়া কিংবা সখিনা বানুর কিংবা সন্তান হারানো চারু-রতন দম্পত্তির কিংবা অনাগত সন্তানের অপেক্ষায় থাকা দূর্গার। এই গল্পের অংশীদার দীপংকরও। এই গল্পটা আমাদের পূর্বপুরুষদের, প্রায় পঞ্চাশ বছর আগে মুক্তির অপেক্ষায় থাকা এক কোটি বাঙালির।

এই গল্প অবারিত নীলিমার অপেক্ষায় থাকা এক ঝাঁক বন্দি পক্ষীর।

এরা সবাই স্বাধীনতার অপেক্ষায়। দেশে ফেরার অপেক্ষায়...

বর্ষার কোনো এক দিনে রাবেয়া বেগমের কাছে হাজির হয় তপু। অর্ধপরিচিত ছেলেটির সাথে গল্পে গল্পে ফিরে এলো কাঙ্ক্ষিত এবং অনাকাঙ্ক্ষিত পুরোনো অনেক গল্প। রাবেয়া বেগম মুখোমুখি হলেন সত্যের, ঘৃণার, ভালোবাসার কিংবা নাম জানা হারানো এক সম্পর্কের। কেন-ই বা রচিত হলো প্রত্যাবর্তনের এই গল্প?

উত্তর রয়ে গেলো বইয়ের পাতায়...উত্তর রয়ে গেলো বইয়ের পাতায়।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম এক মলাটে দুই বই ফ্লিপ সিস্টেম - অবারিত নীলিমার খোঁজে, প্রত্যাবর্তন
ইংরেজি নাম ek molate dui flip system - abarito nilimar khije, prottaborton
লেখক মুর্তজা সাদ
প্রকাশনী সতীর্থ প্রকাশনা
বিষয় থ্রিলার ও অ্যাডভেঞ্চার
আইএসবিএন 9789849582144
পৃষ্ঠা সংখ্যা ২০০
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
মুর্তজা সাদ

লেখক সম্পর্কে

মুর্তজা সাদ

পৈতৃক নিবাস চাঁদপুরে। স্কুল জীবন চাঁদপুর শহরে কাটালেও কলেজ জীবন কেটেছে ঢাকা শহরে। অতঃপর ঢাকা ছেড়ে চলে যেতে হলো খুলনা শহরে। খুলনা প্রকৌশল ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক সম্পন্ন করবার জীবিকার তাগিদে জীবন যাপন চলছে যাযাবরের মতো। লেখালিখির শুরুটা স্কুল জীবন থেকে; বইয়ের পাতায় প্রথমবারের মতো ঠাঁই হয় ২০১৭ সালে। পরবর্তীতে প্রকাশিত হয় একাধিক উপন্যাস ও ছোট গল্পগ্রন্থ।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 166

৳ 19515% ছাড়