তিয়াস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
মধ্যবিত্ত পরিবারের বাবা মা চায় ছেলে ডাক্তার হবে নয়তো ইঞ্জিনিয়ার। ছোট বেলার থেকে শুনতে শুনতে ছেলেও হয়তো অবচেতন মনে সেটাই ভাবে। কেউ কেউ হয় ব্যতিক্রম। এটা এরকম ব্যতিক্রমি ভাবনার এক মধ্যবিত্ত ছেলে তিয়াসের গল্প যে স্বপ্ন পূরণের উদ্দেশ্যে ঘর ছেড়ে ঢাকায় আসে। অপরিচিত শহরে তার পরিচিত হয় রেবতীর সাথে, যে রেবতী বাবাকে ভীষণ ভালোবাসে। চায় বাবার মতোই কেউ তার জীবনে আসুক। সেই রেবতীই তিয়াসকে ভালোবেসে ফেলে প্রথম দেখাতেই। কিন্তু তিয়াস কি আদৌও ওর বাবার মতো?
তিয়াসের স্বপ্ন পূরণের জীবনের আবর্তে একে একে দেখা মেলে অহনা, রাখি, সুহাসিনীর। পাকচক্রে দৃশ্যপটে ঢুকে পড়ে ফাহাদ ও শুভ। মানুষগুলো কোনো না কোনোভাবে জড়িয়ে পড়ে জটিল সম্পর্কের গোলকধাঁধায়।
তবুও সম্পর্কের এই জটিল গোলকধাঁধায় হারিয়ে যায়নি পরিবারের ভালোবাসা। আছে স্বামী-স্ত্রী, বাবা-মা, ভাই-বোন বন্ধুর ভালোবাসার ভিন্ন ভিন্ন প্রকাশ। পুরুষের জীবনে নারী কখনো মমতাময়ী কখনো ছলনাময়ী। নারীর জীবনে পুরুষ কখনো অবিশ্বাসী কখনো ভরসাস্থল। এসব কিছুর উর্ধে চরম সত্য হলো মানুষের প্রতি মানুষের বোধ।
এমনই কিছু মানবিক বোধের উপন্যাস "তিয়াস"।
বইয়ের তথ্য
| নাম | তিয়াস |
|---|---|
| ইংরেজি নাম | tiyas |
| লেখক | ফারহানা ইয়াসমিন |
| প্রকাশনী | সতীর্থ প্রকাশনা |
| বিষয় | সমকালীন উপন্যাস |
| পৃষ্ঠা সংখ্যা | ২৭৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২১ |
| পৃষ্ঠা সংখ্যা | 278 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
