প্রকাশিত অপ্রকাশিত সময়
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কী ভেবে লিখেছিলাম, কেন লিখেছি এবং পরবর্তীকালে কোনো কিছু লেখা আমেরিকার নিউইয়র্ক থেকে প্রকাশিত সাপ্তাহিক ‘ঠিকানা’তেও প্রকাশিত হয়েছে। এটাই আমার প্রথম আত্মবিশ্বাস বাড়িয়ে দিয়েছে। বিরামহীনভাবে শুধু আমার ভাবনাগুলো, অভিজ্ঞতার ঝুলি, এগিয়ে চলার বিচিত্র ঘটনাপ্রবাহ, পৃথিবীর নানা প্রান্তে ঘুরে দেখা অপূর্ব প্রাকৃতিক সৌন্দর্য, নানা ধর্মের নানা বর্ণের মানুষ সবকিছুই আমাকে প্রেরণা দিয়েছে। বিদেশে দীর্ঘ সময় থাকা আমাকে জীবনের শেষ প্রান্তে এসে আমার ভেতর থেকে কী যেন একটা তাগিদ তাড়া করে বেড়াত।
সাংবাদিক পিতার একজন সামান্য সহায়তাকারী হিসেবে লেখালেখির দিকটা আমার জন্য নতুন নয়। আমি সবসময় পড়তে ভালোবাসি। হাতের কাছে যা পাই তাই নিয়ে মগ্ন হয়ে যেতাম অনায়াসেই। আমার ব্যক্তিগত সংগ্রহের লাইব্রেরিতে বিভিন্ন বিষয়ের বইপত্র, পত্রিকা, আত্মজীবনী, স্বাধীনতা নিয়ে লেখা, বই, বাংলা সাহিত্যের নামকরা লেখকদের উপন্যাস সংগ্রহে আছে। এ ছাড়াও আছে আমার ধ্যান-ধারণা চালিকা শক্তি বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর এবং প্রিয় গানের বুলবুল কাজী নজরুল ইসলাম।
যদি কেউ কোনোদিন আমার লেখা সংকলন পড়ার সময় আর সুযোগ পান তবে তাঁর কাছেও ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ আমি লেখিকা নই। এত বড় আশাও করি না নিজেকে নিয়ে। শুধু নিজের ভেতরের ‘আমি’টাকে একটু আনন্দ দেবার মূল্যই এই দুরূহ প্রচেষ্টা। <br> প্রকাশ কার্যক্রমে প্রথমেই ধন্যবাদ জানাই আমার অত্যন্ত স্নেহের অনুজ কবি আবদুল হাই শিকদারকে। কন্যাসম দুই পুত্রবধূ সবসময় আমাকে নানাভাবে সাহায্য করেছে তাদের জন্য। আমার চারজন নাতি আয়ান, আদিয়ান, আদিব, আকিব-এর জন্য এই লেখা। ধন্যবাদ।
আল্লাহ হাফেজ|
লতিফা চৌধুরী
২৫.০৫.২০১৯, ঢাকা।
বইয়ের তথ্য
| নাম | প্রকাশিত অপ্রকাশিত সময় |
|---|---|
| ইংরেজি নাম | prokashito oprokashito somoy |
| লেখক | লতিফা চৌধুরী |
| প্রকাশনী | শোভা প্রকাশ |
| বিষয় | স্মৃতিচারণ ও স্মৃতিকথা,বিবিধ |
| আইএসবিএন | 9789849473404 |
| পৃষ্ঠা সংখ্যা | ১৪৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 144 |
| ভাষা | bangla |
| ISBN | 9789849473404 |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!