বাংলাদেশ বিবিধ

প্রান্তিক নৃ-গোষ্ঠীর বিদ্রোহ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳263

৳ 35025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 87

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কয়েক বছর আগেও জানতাম বাংলাদেশে ক্ষুদ্র জাতিগোষ্ঠীর সংখ্যা ৪৫টি। ২০১৯ সালে সরকার ৫০টি ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর নাম গেজেটভুক্ত করেছেন। সরকারের এ সিদ্ধান্তে আরো ৫টি ক্ষুদ্র জাতির সংখ্যা বেড়ে গেছে। এ জাতিগোষ্ঠীগুলোর বেশিরভাগ এখনো প্রান্তিক পর্যায়ে অবস্থান করছে। তাই এ গ্রন্থে তাদের ‘প্রান্তিক নৃ-গোষ্ঠী’ অভিধায় অভিহিত করা হয়েছে। খাদ্য, ভূমি, বাসস্থানসহ তাদের অতীতের সুখকর দিনগুলো ফিরিয়ে আনতে অনেকবার প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলো বিদ্রোহ করেছে। সে বিদ্রোহ ছিল জমিদার, মহাজন ও শাসকশ্রেণির বিরুদ্ধে। জমিদার ও মহাজনদের নির্যাতনের বিরুদ্ধে প্রতিবাদ করলেই শাসকশ্রেণি তাদের পক্ষাবলম্বন করে সেনাবাহিনী লেলিয়ে দিতো। একপর্যায়ে সরাসরি শাসকদের বিরুদ্ধেই হাতিয়ার ধরতে বাধ্য হতো প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলো। এ গ্রন্থে শুধু কোম্পানি শাসনামল থেকে ব্রিটিশ শাসনামলের শেষাবধি বর্তমান বাংলাদেশে বসবাসরত প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলোর বিদ্রোহ অর্ন্তভুক্ত করা হয়েছে। সে বিদ্রোহগুলোর ধারাবাহিক বর্ণনা ও এর চারিত্রিক বৈশিষ্ট্য বিশ্লেষণ এ গ্রন্থের মূল বিষয়। পাশাপাশি প্রান্তিক নৃ-গোষ্ঠীগুলোর পরিচিতি ও নৃতাত্তি¡ক বৈশিষ্ট্যের সংক্ষিপ্ত আলোচনাও রয়েছে। এদের মধ্যে অনেক নৃ-গোষ্ঠী আছে, যাদের কোনো বিদ্রোহের সন্ধান পাওয়া যায়নি। এর পরেও একই এলাকায় বসবাসের কারণে, তাদের পরিচিতিও তুলে ধরা হয়েছে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রান্তিক নৃ-গোষ্ঠীর বিদ্রোহ
ইংরেজি নাম prantik nri-goathir biddroho
লেখক আলী আহাম্মদ খান আইয়োব
প্রকাশনী শোভা প্রকাশ
বিষয় বাংলাদেশ বিবিধ
আইএসবিএন 9789849270218
পৃষ্ঠা সংখ্যা ২৩৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২২
আলী আহাম্মদ খান আইয়োব

লেখক সম্পর্কে

আলী আহাম্মদ খান আইয়োব

Ali Ahmod Khan Ayoub-এর জন্ম ১৯৬০ সালের ৭ মার্চ (২৪ ফালগুন ১৩৬৬ বঙ্গাব্দ, সােমবার) নেত্রকোনা জেলার পূর্বধলা উপজেলাধীন খলিশাপুর গ্রামে। পিতা: মরহুম কদর উদ্দিন খান, মাতা: মরিয়মের নেছা। তিনি ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে স্নাতক ডিগ্রি লাভ করেন। বিভিন্ন জাতীয় দৈনিকে কাজ করেছেন দু’যুগ। প্রখ্যাত সাহিত্যিক খালেকদাদ চৌধুরী সম্পাদিত ‘উত্তর আকাশ সাময়িকপত্রের দ্বিতীয় পর্বে তিনি সম্পাদক ছিলেন। আন্তর্জাতিক ও জা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 263

৳ 35025% ছাড়