সমকালীন উপন্যাস

চুড়িহাট্টা মোড়

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

কাল বিকেলেও যে জানালায় হেসেছিল কেউ, সে জানালার রডগুলো এখনো উত্তপ্ত।

আর মানুষটা আজ শূণ্যের ওপার।

কাল যে বারান্দায় উড়েছিল ভেজা কাপড়, সেই বারান্দায় আজ সকালে- পাওয়া গেছে একটা পোড়া দেহ।

লাশের গন্ধে ভারী হয়েছে দেয়াল। ব্যস্ত চুড়িহাট্টা মোড়, কিংবা নন্দকুমার দত্ত সড়ক, হায়দার মেডিকো, বা তার পাশের সবচে ব্যস্ত হোটেল।

ব্যস্ত গলির জানালাগুলোতে- অনেক অনেক প্রেমের গল্প ছিল নিশ্চয়। কিংবা গলির মোড়ের রাজনৈতিক গল্পগুলো.. এক ব্যস্ত জনপদ। এক আশাতীত নিস্তব্ধতা।

সেখানে কেউ পত্রিকা কেনেনি আজ। তবে সেখানকার খবর জানতে- পত্রিকা বিক্রি হয়েছে অনেক।

ফাগুনের রঙে রঙিন হয়নি এই চুড়িহাট্টা। হয়েছে কালো ধোঁয়ায় রুগ্ন। পুড়ে গেছে কত না স্বপ্ন।

নন্দকুমার দত্ত সড়কটাও তাই আজ বড্ড বিষন্ন।

এই মোড়ের দৈনন্দিন চাহিদার কেউ নিচ্ছে না খোঁজ।

সব যেন হঠাৎই নিখোঁজ।

ছোট ছেলের জন্য ওষুধ আর বড়টার জন্য আইসক্রিম।

আগুনের তাপে মুহূর্তেই গলে গেছে ঠান্ডা আইসক্রিম।

বোনের বিয়ের বাজার সেরে- বাসা পর্যন্ত যেতে পারেনি একমাত্র ছোটভাই। রিক্সা চালক হারেছ বউকে ফোন দিয়ে বলেছিল- "রাস্তায় ম্যালা জাম, পোয়া মাইয়ার লগে তুমিও খাইয়া লও, আমার আইতে রাইত হইব।" মিথ্যাবাদী হারেছ বাড়িতে ফেরেনি।

কেউ হয়ত তখন কথা বলছিল প্রিয় মানুষের সাথে। সারাদিন পর কেউ হয়ত নিশ্চিন্তে খাচ্ছিল হোটেলে। ব্যস্ত শহরের ব্যস্ত একটা গলিতে- সেদিন রাতে নিভে গেল অনেক প্রাণ।

এখনকার মৃত্যু একেকটা সংখ্যা মাত্র। ক্রমেই বাড়ছে।

নন্দকুমার দত্ত সড়কেই পড়ে ছিল ২৬টা প্রাণ। আহা জীবন, সস্তা জীবন।

একদিন মুছে যাবে চারপাশের অন্ধকার, বৃষ্টিতে ধুয়ে যাবে পোড়া স্বপ্নগুলো, ল্যাম্পপোস্টে লাইট জ্বলবে, তীব্র জ্যামে রিক্সায় বসে থাকবে বাবারা।

ব্যাচেলর যুবক মোড়ের হোটেলে খেয়ে বাসায় ফিরবে।

নন্দকুমার দত্ত সড়ক হয়ে যাবে আগের মতই।

খুব সহজেই....

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চুড়িহাট্টা মোড়
ইংরেজি নাম churihattra mor
লেখক শাহরিয়ার সোহাগ
প্রকাশনী শোভা প্রকাশ
বিষয় সমকালীন উপন্যাস
আইএসবিএন 9789849228523
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২২
পৃষ্ঠা সংখ্যা128
ভাষাbangla
ISBN9789849228523
বান্ডিংhard cover
শাহরিয়ার সোহাগ

লেখক সম্পর্কে

শাহরিয়ার সোহাগ

শাহরিয়ার সোহাগ এর জন্ম ১৯৯৫ সালের ১৭ সেপ্টেম্বর যশোর জেলার চৌগাছা উপজেলাতে। স্কুল শিক্ষিকা মা রাশিদা খাতুন তার অনুপ্রেরণার একমাত্র উৎস। ঐতিহ্যবাহী ঢাকা কলেজ থেকে স্নাতক এক স্নাতকোত্তর শেষ করে শাহরিয়ার সোহাগ এখন পুরোদস্তুক লেখক। লেখক হিসেবে সুপরিচিত শাহরিয়ার সোহাগ গল্পপ্রিয়। গল্পপ্রিয় এই মানুষটা গল্প বলার মাধ্যম হিসেবে বেঁছে নিয়েছে লেখালেখিকে। এখন পর্যন্ত তার প্রকাশিত উপন্যাসগুলো হলো অসমাপ্ত বন্ধুত...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়