সমকালীন গল্প

নীল খামের গল্পেরা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳131

৳ 17525% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 44

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সকাল থেকেই মেঘেদের অহেতুক ছোটাছুটি, অতিরিক্ত দাপাদাপি। দুপুর হতে না হতেই গাঢ় বর্ষণেরর উথাল পাথাল জল। উঠান গড়িয়ে দেূ্র মাঠের সবুজ ঘাসের উপর আধ হাঁটু জল। আগে যে দল বাধা হাঁসেরা বৃষ্টির প্রথম প্রহরে হেসেহেসে ছুটোছুটি করছিল এখন গম্ভীর নীরবতায় ঝুল বারান্দার আঁড়ালে আশ্রয় নিয়েছে। বিছানা ছেড়ে জানালার কাছে এসে দাঁড়িয়েছে রানু। জানালার কাঁচ গলে লোহার গ্রিলে বিন্দু বিন্দু জল জমে আছে। রানু মাথা রাখল গ্রিলে। আজ তার ভীষণ মাথা ধরেছে। দৃষ্টিতেও যেন কিসের আচ্ছন্নতা অথবা আলোর অভাবেই ঝাপসা। দূরের গাছগুলো ঠায় দাঁড়িয়ে ভেজা আকাশের দিকে তাকিয়ে। রানুর দৃষ্টি ক্ষয়ে আসে।

গাছগুলো অন্ধকার রেখা থেকে ক্রমে অস্পষ্ট বিন্দুতে পরিণত হয়। রানু কাঁদছে। বাইরে অঝোর ধারায় বৃষ্টি নামছে। রানু জানে সৈকত খুব শক্ত পোক্ত ছেলে। অনেক ডানপিটেও ছিল। আজই কেবল বিচলিত হতে দেখল একবার। এই একবারই তার চোখে দেখা অসহায় সৈকত ফিরে যাচ্ছে। পরাজিত সৈনিকের নত শিরে ধীর পায়ে। সম্মুখে ফাঁসির দড়ি। পাটাতনের উপর এক পা দু’পা। সৈকতের মনে এখন কি ভাবনা কাজ করছে। ফাঁসি মঞ্চের আসামীর মনে দড়ি পড়বার আগে কি খেলে যায়!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম নীল খামের গল্পেরা
ইংরেজি নাম nill khamer golpera
লেখক জিল্লুর রহমান
প্রকাশনী শোভা প্রকাশ
বিষয় সমকালীন গল্প
আইএসবিএন 9789849473077
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
ভাষাbangla
ISBN9789849473077
বান্ডিংhard cover
জিল্লুর রহমান

লেখক সম্পর্কে

জিল্লুর রহমান

Zillur Rahman জন্ম : দিনাজপুর জেলার বিরল উপজেলার মির্জাপুর গ্রামে। প্রকাশিত গ্রন্থ : কাব্য : ছােট্ট একটি ভালােবাসা। উপন্যাস : ভ্যালেন্টাইন ডে, অবশেষে বন্ধন, স্বপ্ন, আঁচলে..., গডফাদার (প্রথম খণ্ড), গডফাদার (দ্বিতীয় খণ্ড), গডফাদার (তৃতীয় খণ্ড), দুর্নীতিবাজের ডায়েরি, দাগ, খুঁজে ফিরি তারে, প্রিয়ন্তী, তবুও আমি তােমার, সেই ছেলেটি. অপেক্ষা।

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 131

৳ 17525% ছাড়