সবার উপরে বিক্রি সত্য

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳135

৳ 18025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"সবার উপরে বিক্রি সত্য" বইটি সম্পর্কে কিছু কথাঃ

বাংলাদেশে যে কটি পেশায় সবচেয়ে বেশি সংখ্যক মানুষ কর্মরত আছেন, বিক্রয়কর্ম তার মধ্যে অন্যতম। শুধু বাংলাদেশ কেন, সমগ্র পৃথিবী জুড়েই বিক্রির সঙ্গে যুক্ত পেশাজীবীরা দক্ষতা অনুযায়ী সবচেয়ে বেশি আয় করে থাকেন। অনেকের মতে, বিক্রয় একটি শিল্প। কারাে মতে, বিক্রয় হলাে বিজ্ঞান। আবার কেউ বলেন, এটি একটি কৌশল। এই কৌশল প্রয়ােগে যে যত পটু, তিনি তত সাফল্যের শীর্ষে পৌছাতে পারেন।

বিক্রয়কর্ম আজ পেশা হিসেবে সুপ্রতিষ্ঠিত। বাংলাদেশে প্রতিনিয়ত আবির্ভাব ঘটছে বিভিন্ন কোম্পানির। বাজারে আসছে নিত্য নতুন পণ্য। সেই সঙ্গে বাড়ছে বিক্রয়কর্মী ও ব্যবস্থাপকের সংখ্যা।<br> প্রাত্যহিক জীবনেও আমরা সবাই প্রত্যক্ষ বা পরােক্ষভাবে বিক্রির সঙ্গে যুক্ত— কেউ পণ্য বিক্রি করি, কেউ-বা কথা বেচে খাই! বিভিন্ন সেবাও বিক্রির পর্যায়ে পড়ে। একটা সময় পর্যন্ত মনে করা হতাে বিক্রয়কর্ম মানে ভালাে কোনাে চাকরি না পাওয়া পর্যন্ত সময় কাটানাে! কিন্তু সেই অবস্থা এখন আর নেই।

আমি ব্যবসা প্রশাসন বিষয়ে উচ্চতর ডিগ্রি লাভের পর সুদীর্ঘ দশ বছর দুটি বিশ্বখ্যাত বহুজাতিক দ্রুত বিক্রয়যােগ্য ভােগ্যপণ্য উৎপাদন ও বাজারজাতকারী কোম্পানি এবং দুটি মােবাইল ফোন কোম্পানির বিক্রয় ব্যবস্থাপক ও প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করেছি। বর্তমানে পুরােদস্তুর মুক্ত বিক্রয় প্রশিক্ষক হিসেবে দায়িত্ব পালন করে চলেছি। পেশাগত জীবনে আমি উপলব্ধি করেছি, বিক্রয় পেশায় যারা আছেন বা নতুন যারা আসছেন, ইচ্ছে থাকলেও তাঁদের প্রশিক্ষণ গ্রহণের সুযােগ সীমিত। নেই কোনাে সুনির্দিষ্ট নির্দেশিকা— যেটি পেশাগত জীবনে সহায়ক হতে পারে। এই বাস্তবতা উপলব্ধি করেই আমি আমার ক্ষুদ্র জ্ঞান, পেশাগত প্রশিক্ষণ ও অভিজ্ঞতাকে দুই মলাটের ভেতরে পুনর্বিন্যাসের চেষ্টা করেছি- যা কিনা বিক্রয় পেশায় নবাগতদের সহায়ক নির্দেশিকা হিসেবে কাজে লাগবে। আর ইতােমধ্যে যাঁরা বিক্রয় পেশায় কর্মরত আছেন, তাঁরা পাবেন পেশাগত মানােন্নয়নে প্রয়ােজনীয় দিঙ-নির্দেশনা।

বইটি যদি বিক্রয় পেশায় নিয়ােজিতদের পেশাগত উন্নয়নে ন্যূনতম অবদান রাখতে পারে, তাহলে আমার শ্রম সার্থক হবে । বইটির মানােন্নয়নে যে কোনাে পরামর্শ সাদরে গৃহীত হবে।

রাজিব আহমেদ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সবার উপরে বিক্রি সত্য
ইংরেজি নাম sobar upore bikri sotto
লেখক রাজিব আহমেদ
প্রকাশনী শোভা প্রকাশ
আইএসবিএন 9789849228394
পৃষ্ঠা সংখ্যা ১৩৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৭
রাজিব আহমেদ

লেখক সম্পর্কে

রাজিব আহমেদ

জীবন ঘনিষ্ঠ বহুমাত্রিক লেখক রাজিব আহমেদ বাংলা মননশীল সাহিত্যকে ক্রমেই সমৃদ্ধ করে চলেছেন। তিনি বাংলাদেশের অন্যতম বিক্রয় ব্যবস্থাপনা বিশেষজ্ঞ। মোট প্রকাশিত বইয়ের সংখ্যা ৫০ অতিক্রম করে গেছে। বাংলাদেশে আত্মোন্নয়নমূলক অভিনন্দন লাভ করেছেন। রাজিব আহমেদ চারটি স্বনামধন্য বহুজাতিক কোম্পানিতে (রেকিট বেনকিজার, ইউনিলিভার, বাংলালিংক ও রবি) দশ বছরের কর্মজীবন থেকে স্বেচ্ছায় ছুটি নিয়ে এখন মুক্ত বিক্রয় প্রশিক...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 135

৳ 18025% ছাড়