আই অ্যাম নট আ সিরিয়াল কিলার
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
জন ওয়েইন ক্লিভারের পছন্দের বস্তু দুটো এক মৃতদেহ দুই সিরিয়াল কিলার৷ মা আর আন্টির মরচুয়ারিতে প্রতিনিয়ত মৃতদেহ সামলাতে হয় তাকে৷ সোশিওপ্যাথ ক্লিভার অবশ্য এতে খুশি, অন্তত মৃত মানুষেরা তার থেকে সহমর্মিতার মতো কিছু আশা করে না, যা সে দিতেও অক্ষম৷
তবে ক্লিভারের রয়েছে এক গোপন ভয়৷ জানে সে নিজে খুবই বিপজ্জনক৷ সিরিয়াল কিলার হবার সকল বৈশিষ্ট্য রয়েছে তার মাঝে৷ তাই নিজের থেকে কাছের মানুষদের রক্ষা করার জন্য সে মেনে চলে অলঙ্ঘনীয় কিছু নীতিমালা৷
তার উদ্ভট জীবনটা আরো অদ্ভুতুড়ে হয়ে পড়ে যখন শহরে সত্যিই একটা খুন হয়ে যায়৷ মরচুয়ারিতে ক্লিভার সে দেহে আবিষ্কার করে এক অসংগতি৷ সিরিয়াল কিলারদের আদ্যোপান্ত নখদপর্ণে থাকা জন ওয়েইন ক্লিভার বুঝে যায়, ঘটনা প্রতিকূল৷ শহরে কি তবে সিরিয়াল কিলারের আবির্ভাব ঘটতে যাচ্ছে? যখন একের পর এক আরো খুন হতে থাকে, তখন ধীরে ধীরে ঘটনার আরো গভীরে জড়িয়ে যায় সে৷
এই প্রথম নিজের বাইরে ভিন্ন একটা নিরেট হুমকির সাথে মোলাকাত হয় তার৷ যার সাথে জড়িয়ে আছে তার কাছের সকল মানুষের জীবন আর পুরো শহর৷ সে কি পারবে এই রহস্য উদঘাটন করে নিজেকে বাঁচাতে? কিংবা কাছের মানুষদের? নাকি দুঃস্বপ্নে তাড়া করে বেড়ানো আতঙ্ক গ্রাস করে নেবে পুরো শহরে।
বইয়ের তথ্য
| নাম | আই অ্যাম নট আ সিরিয়াল কিলার |
|---|---|
| ইংরেজি নাম | I am not a serial killer |
| লেখক | ড্যান ওয়েলস, আহমেদ সাদ |
| প্রকাশনী | গ্রন্থরাজ্য |
| বিষয় | রহস্য ও গোয়েন্দা |
| পৃষ্ঠা সংখ্যা | ২০৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
| পৃষ্ঠা সংখ্যা | 208 |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!