অন্ধকারের অন্তরালে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
আলো আঁধারিতে পরিপূর্ণ মানুষের জীবন। অন্ধকারের অন্তরালে কারো জীবন স্তব্ধ হলেও পৃথিবী আপন গতিতে গতিস্মান। জীবন থেমে থাকে না। তারও আছে নিজস্ব গতি, ছন্দ। আর এই ছন্দময় জীবনের ছন্দপতনের আঁধারে হারিয়ে যায় হাজারো সম্ভাবনাময় মানব-মানবী। অন্ধকারের অন্তরালে উপন্যাসটিতে স্থান পেয়েছে কয়েকটি মূল্যবান জীবনের অন্ধকার অধ্যায়। ভিন্ন ভিন্ন আর্থিক ও সামাজিক প্রেক্ষাপটে বেড়ে উঠা কয়েকজন তরুণ তরুণীর প্রেমের জটিল মনস্তাত্বিক ও বাস্তব সমস্যা নিয়ে এই গল্প। লেখক নিষিদ্ধপল্লীতে বসবাসরত সমাজচ্যুত এবং বঞ্চিত নারীদের পতিত জীবনের অভ্যক্ত কষ্টগাঁথার চিত্রকল্প তুলে ধরেছেন লেখনীর মাধ্যমে।
প্রেমের অনাকাংখিত পরিণতির বিভিন্ন দিক প্রায় নিঁখুতভাবে পাঠকের সামনে চিত্রিত হয়েছে। গুরুত্বপূর্ণ কিছু সামাজিক সমস্যা উপন্যাসের পাত্রপাত্রীর মাধ্যমে পেয়েছে শৈল্পিক পরিণতি। কয়েকটি ঘটনা কথার মালায় রূপ পেয়েছে একটি পরিপূর্ণ উপন্যাসে। আন্তসম্পর্কিত ঘটনাগুলো পাঠককে দ্রুত টানবে তাদের শেষ পরিণতির দিকে। এক নিঃশ্বাসে শেষ করার মত একটি উপন্যাস অন্ধকারের অন্তরালে।
বইয়ের তথ্য
| নাম | অন্ধকারের অন্তরালে |
|---|---|
| ইংরেজি নাম | Andhokarer Antorale |
| লেখক | শফিকুল ইসলাম (১) |
| প্রকাশনী | মুক্তদেশ প্রকাশন |
| বিষয় | বাংলা কবিতা |
| আইএসবিএন | 9769848689046 |
| পৃষ্ঠা সংখ্যা | ১১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| সংস্করণ | ২০১৪ সাল |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!