নিমগ্ন পাঠচর্চার সন্ধানে
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
সভ্যতার আদি সূচনা থেকে আজকের অত্যাধুনিক জগত পর্যন্ত গ্রন্থাগার বা লাইব্রেরির উপস্থিতি বিদ্যমান এবং মানব জাতির সাংস্কৃতিক ও বুদ্ধিবৃত্তিক অগ্রগতি ও বিকাশের প্রতীক রূপে বিবেচিত। লাইব্রেরি-বিহীন সমাজের ঐতিহ্যগত শেকড়,
সাংস্কৃতিক দ্যুতি ও বুদ্ধিবৃত্তিক ভিত্তি দুর্বল। পৃথিবীতে বিশেষায়িত ও সাধারণ গ্রন্থাগার যেমন রয়েছে, তেমনি রয়েছে গণগ্রন্থাগার বা পাবলিক লাইব্রেরি, যা সভ্যতার চাকাকে সচল রেখেছে এবং মানব জাতির মেধার ভা-ারকে প্রজন্মব্যাপী সম্প্রসারিত করে চলেছে। গবেষণা পরিচালনা ও প্রকাশনা দপ্তর চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়ের গবেষণা মঞ্জুরিতে সম্পন্ন
‘বাংলাদেশের সমাজে পাবলিক লাইব্রেরির ভূমিকা:
একটি কেসস্টাডি’ শীর্ষক গবেষণাকর্মের প্রয়োজনীয় পরিমার্জনা, পরিবর্ধনের ভিত্তিতে এই গ্রন্থ রচিত হয়েছে। এতে সরেজমিন গবেষণায় একটি সামাজিক প্রতিষ্ঠান রূপে লাইব্রেরি বা গ্রন্থাগারের ঐতিহাসিক অবদান পর্যালোচনা করা হয়েছে এবং তথ্য-প্রযুক্তির অপ্রতিরোধ্য এ যুগের সমকালীন বাস্তবতায় প্রথাগত লাইব্রেরির নানামুখী রূপান্তরের পটভূমিতে যুগোপযোগী সংস্কারের জন্য কতিপয় সুপারিশ উপস্থাপিত হয়েছে।
গ্রন্থটি শুধু গ্রন্থাগার বিজ্ঞান বা লাইব্রেরি সায়েন্সের নয়, ইতিহাস, ঐতিহ্য, সভ্যতা, সংস্কৃতি এবং সমাজ ও মানব বিদ্যার নানা বিষয়কেও স্পর্শ করেছে। বিশেষত, কিশোরগঞ্জ পাবলিক লাইব্রেরিকে সমীক্ষার আওতায় এনে কিশোরগঞ্জের সামাজিক ও সাংস্কৃতিক ইতিহাসের বির্নিমাণ গ্রন্থের অন্যতম গুরুত্বপূর্ণ দিক।
বইয়ের তথ্য
| নাম | নিমগ্ন পাঠচর্চার সন্ধানে |
|---|---|
| ইংরেজি নাম | Nimogno pathcorcer sondhane |
| লেখক | মাহফুজ পারভেজ |
| প্রকাশনী | স্টুডেন্ট ওয়েজ |
| বিষয় | শিক্ষাবিষয়ক |
| পৃষ্ঠা সংখ্যা | ১৮৪ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 184 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!