ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২০টি পাতা পড়ে দেখুন
মুনাজাতে মাকবুল
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
যুগ যুগ ধরে যে সকল দুআর কিতাব বিশ্বব্যাপী মুসলিম উম্মাহর মাঝে ব্যাপকভাবে সমাদৃত, তার মধ্যে ‘মুনাজাতে মাকবুল’ অন্যতম। হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ. প্রণীত এই কিতাবটি উপমহাদেশের উলামায়ে কেরাম ও দ্বীনদার মানুষের ঘরে ঘরে ব্যাপকভাবে পাঠ করা হয়। কিতাবটি মূলত হাদীস শরীফে বর্ণিত বিভিন্ন দুআ থেকে সংকলিত।
আলহামদুলিল্লাহ, দারুল ফিকর থেকে প্রকাশিত এই নুসখাতে বাড়তি কিছু কাজ করে একে আরও সমৃদ্ধ করার চেষ্টা করা হয়েছে :
১. হাদীসের উৎসগ্রন্থসমূহের আলোকে পুরো কিতাবের মতনের (মূলপাঠের) সংশোধন করা হয়েছে৷২. সকল দুআর শাস্ত্রীয় তাখরীজ করা হয়েছে এবং প্রয়োজনীয় ক্ষেত্রে হাদীসের মান উল্লেখ করা হয়েছে৷৩. বিভিন্ন দুআর ছুটে যাওয়া অংশসমূহ সংযোজন ও দুআগুলোকে হাদীসের মোতাবেক করা হয়েছে৷৪. বহু জায়গায় আরবী তালীক যুক্ত করা হয়েছে৷৫. কিতাবের শেষে সালাত-সালাম তথা দরুদ শরীফের ওপর অত্যন্ত উপকারী একটি অধ্যায় যুক্ত করা হয়েছে, যাতে হাদীসগ্রন্থসমূহ থেকে চল্লিশের অধিক দরুদ শরীফের মাছূর শব্দাবলি উল্লেখ করা হয়েছে৷
হযরত মাওলানা মুহাম্মাদ আবদুল মালেক সাহেবের দুআ ও অভিমত কিতাবটির রওনক আরও বৃদ্ধি করেছে।
সামগ্রিকভাবে এই নুসখা পাঠকদের জন্য আরও উপকারী হবে ইনশাআল্লাহ।
বইয়ের তথ্য
| নাম | মুনাজাতে মাকবুল |
|---|---|
| ইংরেজি নাম | Munajate makbul |
| লেখক | হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., মাওলানা গিয়াসুদ্দীন আহমদ |
| প্রকাশনী | দারুল ফিকর |
| বিষয় | দোয়া, দরূদ, মোনাজাত ও অন্যান্য |
| পৃষ্ঠা সংখ্যা | ২০০ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
| পৃষ্ঠা সংখ্যা | 200 |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
