ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৮টি পাতা পড়ে দেখুন

বক্তৃতা ও কলা-কৌশল

স্পিক টু উইন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

স্কুল-কলেজ-ইউনিভার্সিটিতে প্রেজেন্টেশন দিতে গিয়ে শ্রোতাদের ড্যাবড্যাবে চোখের দিকে তাকিয়ে কাঁচুমাচু খাওয়ার অভিজ্ঞতা নেহাত কম নয় আমাদের মাঝে। এমনকি বড় বড় কর্পোরেট প্রতিষ্ঠানগুলাের মধ্যকার ব্যবসায়িক চুক্তির একটা বড়সড় শর্তই হলাে মৌখিক ও ডিজিটাল মাধ্যম ব্যবহার করে নিজেদের প্রতিষ্ঠানের বৈশিষ্ট্য, ইতিহাস ও চুক্তির ফায়দাগুলাে তুলে ধরা অপরের সামনে। আর মাঠে ঘাম ঝরানাে সেলসম্যানদের তাে দিনটাই কেটে যায় কথার ফুলঝুরিতে খরিদ্দারের মন জয় করতে গিয়ে।

কিন্তু কীভাবে সম্ভব স্বল্প সময়ের সাক্ষাতে ভার্সিটির ফ্যাকাল্টি, বহুজাতিক প্রতিষ্ঠানের বড় কর্মকর্তা কিংবা খুচরাে ক্রেতার মন জয় করা?

এই প্রশ্নের উত্তরই রসালাে ভঙ্গিমায় অবতারণা করেছেন ব্রায়ান ট্রেসি তার ম্পিক টু উইন বইতে। পরীক্ষিত উপায়ে তিনি বর্ণনা করেছেন প্রস্তুতির সাথে কীভাবে একজন দক্ষ প্রেজেন্টার কিংবা বক্তা হওয়া যায়। খটমটে ভাষা পরিহার করে সাবলীল লেখনীতে পাঠক খুঁজে পাবেন আত্মবিশ্বাসের সাথে সঠিক উপায়ে প্রস্তুতি নিয়ে স্বল্প-মাঝারি- বিশাল জনসমাগমের সামনে নিজের কথা তুলে ধরার কৌশল।

পাঠক, ছাত্র কিংবা কর্মজীবনে মুখচোরা হয়ে থাকতে থাকতে বিরক্ত, হতাশ হয়ে পড়লে হাতে তুলে নিন বইটি। ব্রায়ান ট্রেসির বর্ণিত পদ্ধতিগুলাে কাজে লাগান, ফলাফল নিজেই দেখে নেবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম স্পিক টু উইন
ইংরেজি নাম Speak to Win
লেখক ব্রায়ান ট্রেসি, আশিকুর রহমান
প্রকাশনী বইবাজার প্রকাশনী
বিষয় বক্তৃতা ও কলা-কৌশল
আইএসবিএন 9789849579274
পৃষ্ঠা সংখ্যা ১৬০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা160
ভাষাbangla
ISBN9789849579274
বান্ডিংhard cover
ব্রায়ান ট্রেসি

লেখক সম্পর্কে

ব্রায়ান ট্রেসি

ব্রায়ান ট্রেসি একজন কানাডিয়ান-আমেরিকান বক্তা এবং আত্মোন্নয়নমূলক রচনা লেখক। তিনি 'ব্রায়ান ট্রেসি ইন্টারন্যাশনাল' নামক সংস্থার চেয়ারম্যান এবং প্রধান নির্বাহী। এই সংস্থার মূল উদ্দেশ্য হলো ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রশিক্ষণ ও বিকাশে সহযোগিতা এবং সার্বিক উন্নয়নে কাউন্সেলিং সেবা প্রদান করা। ব্রায়ান ট্রেসি নেতৃত্ব, ব্যক্তিত্ব, আত্মসম্মান, লক্ষ্য, কৌশল, সৃজনশীলতা এবং সাফল্য- মনোবিজ্ঞানের এই শাখাগুলোর তাৎপর্...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়