ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৬টি পাতা পড়ে দেখুন

উপন্যাসসমগ্র/সংকলন

চক্রবিধি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 30015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

সপ্তর্ষির ঐশী,

মনে পড়ে? আমাদের দুজনের একবার একসঙ্গে তারা দেখার সুযোগ হয়েছিল। তখন মনে হয়েছিল, তারা যেমন সব সময় পাশে থাকে, ঠিক তেমনি, তুমিও আজীবন পাশে রবে। আজ একা দাঁড়িয়ে দেখি, তারা পাশে আছে ঠিকই, কিন্তু তুমি পাশে নেই!

আমাদের ভালোবাসাটা যেন ছায়ার মতো। নিজের ছায়াকে ধরতে গেলেই দূরে সরে যায়, আবার ছেড়ে এলে পিছু নেয়। এই যে দেখো, এবার কেন যেন মনে হলো তোমায় কাছে পাব; কিন্তু হলো এর উল্টোটা। তুমি ধীরে ধীরে দূরে সরে যাচ্ছ!

ঐশী জানো? যখন তোমাকে ভাবছি, ঠিক তখনই দূর থেকে আসা সুগন্ধি হাওয়া আমাকে স্পর্শ করল। আমার এলোমেলো চুলগুলো আরও এলোমেলো করে দিল। মনে হচ্ছে যেন এ হাওয়া নিশ্চয়ই তোমাকে স্পর্শ করে এসেছে। নইলে এ রকম সুগন্ধ তো আমি শুধু তোমার কাছেই পেয়েছিলাম!

তুমি শুনে খুশি হবে, তোমার এই অবর্তমানে আমি একটা সাথি বানিয়েছি। আর তা হলো, আকাশের ধ্রুবতারা। এই তারাটি আকাশের সপ্তর্ষির পাশেই থাকে। এতক্ষণ এই তারাটির সঙ্গেই আমার জমে থাকা কথাগুলো বললাম। ও মন দিয়ে শুনল। তুমি হয়তো আছ পৃথিবীর কোনো এক প্রান্তে। যেখানে আমি তোমাকে দেখতে না পেলেও আমার ধ্রুবতারা ঠিকই ওপর থেকে আমাদের দুজনকেই দেখতে পাচ্ছে। আমাদের মাঝে অন্তত একটা মিল তো আছেই। হাজার হোক তুমি আর আমি তো এক আকাশের নিচেই আছি!

আজ আকাশের ওই ধ্রুবতারাকে আমার উপস্থিতির সাক্ষী বানালাম! তুমি ভালো থেকো ধ্রুবতারার ওপাশে। ঈশ্বরের সযত্ন আমানতে তোমাকে রেখে দিলাম!

ইতি

কালপুরুষ!

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম চক্রবিধি
ইংরেজি নাম chandrobidhi
লেখক আসিব রায়হান
প্রকাশনী আদর্শ
বিষয় উপন্যাসসমগ্র/সংকলন,সমকালীন উপন্যাস
আইএসবিএন 978-984-95234-8-2
পৃষ্ঠা সংখ্যা ১৪৪
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা144
ভাষাbangla
ISBN978-984-95234-8-2
বান্ডিংhard cover
আসিব রায়হান

লেখক সম্পর্কে

আসিব রায়হান

জনপ্রিয় কবি ও সাহিত্যিক আসিব রায়হান পেশায় মেকানিক্যাল ইঞ্জিনিয়ার, নেশায় একজন লেখক। ছোটগল্পের বই ‘এডিসনের মা’র মাধ্যমে লেখকজীবনে আত্মপ্রকাশ। এরপর একে একে প্রকাশ করেছেন ভ্রমণ সাহিত্য, কবিতা, উপন্যাস। তাঁর লেখায় মানবচিন্তার বহুবর্ণিল প্রকাশের মাধ্যম আবেগ ও বাস্তবতার এক অপূর্ব মেলবন্ধন পাওয়া যায়। হোক সেটা গ্রামের আবহ কিংবা শহুরে জীবনের চাঞ্চল্য, উভয় ভাব প্রকাশেই তিনি সমান পারদর্শিতা দেখান। তিনি মনে কর...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 30015% ছাড়