কিশোর উপন্যাস

কিশোর উপন্যাস

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

পৃথিবীর যেকোনো বড় সাহিত্যিকদের সৃষ্টির মধ্যেই শিশু-কিশোর চরিত্র একটি বিশেষ ভূমিকা পালন করতে দেখা যায়। তাদের জীবনের নিজস্ব যে ধরন, ভাবনা-চিন্তার যে পদ্ধতি, তাদের প্রতিদিনের জীবনের যে বিভিন্নতা, তার যে রং, রস, সুগন্ধ বা যন্ত্রণাকাতরতা বা নিপীড়িত হওয়ার যে মর্মান্তিকতা, একজন লেখকের পক্ষে তা এড়িয়ে যাওয়া সম্ভব নয়।

কথাশিল্পী শরৎচন্দ্র চট্টোপাধ্যায় শিশু-কিশোরের সামাজিক সত্তাকে বা বিভিন্ন চরিত্রকে সূক্ষ্মাতিসূক্ষ্মভাবে পর্যবেক্ষণ করে তাদের আবেগের আলো ও অন্ধকারকে পুঙ্খানুপুঙ্খভাবে তুলে এনেছেন। এর ফলে এদের মধ্য দিয়ে আমাদের চলমান জীবনবাস্তবতা যেমন উঠে এসেছে, তেমনি সমাজকে ভারসাম্যময় করবার একটি তাগিদও সামাজিকভাবে সৃষ্টি হয়েছে। শরৎচন্দ্র এদের দিয়ে কোনো বৈপ্লবিক কাজ সম্পাদন করার চেষ্টা করেননি। কারণ, তাহলে তা সেই সময়ের বাস্তবতায়, যে সমাজকে তিনি প্রতিনিধিত্ব করছেন, তার সঙ্গে সংগতিপূর্ণ হতো না। তিনি সমাজে যা বিরাজমান, তা-ই মেলে ধরেছেন।

শরৎচন্দ্রের বিপুল সাহিত্যকর্ম থেকে কিশোরদের জন্য উপযোগী চারটি উপন্যাস এ গ্রন্থে সংকলিত হয়েছে— বিন্দুর ছেলে, বড়দিদি, নিষ্কৃতি আর রামের সুমতি। এসব পাঠে একজন কিশোর খোঁজ পাবে এর মধ্যে নিহিত সত্য-সুন্দর ও কল্যাণের প্রতি অন্তহীন আস্থাকে আত্মস্থ করার বিদ্যা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কিশোর উপন্যাস
ইংরেজি নাম kishor uponnas
লেখক শরৎচন্দ্র চট্টোপাধ্যায়
প্রকাশনী আদর্শ
বিষয় কিশোর উপন্যাস,বয়স যখন ১২-১৭
আইএসবিএন 978-984-95741-2-5
পৃষ্ঠা সংখ্যা ২০০
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২১
পৃষ্ঠা সংখ্যা200
ভাষাbangla
ISBN978-984-95741-2-5
বান্ডিংhard cover
শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

লেখক সম্পর্কে

শরৎচন্দ্র চট্টোপাধ্যায়

বাঙালির জীবনের আনন্দ-বেদনাকে সাবলীল স্বচ্ছন্দ ভাষায় যে কথাশিল্পী পরম সহানুভূতি ভরে তুলে ধরেছেন বাংলা সাহিত্যে, তিনি শরৎচন্দ্র চট্টোপাধ্যায়। ১৮৭৫ সালের ১৫ সেপ্টেম্বর, হুগলি জেলার ছোট্ট গ্রাম দেবানন্দপুরে এক দরিদ্র ব্রাহ্মণ পরিবারে জন্মগ্রহণ করেন শরৎচন্দ্র। দারিদ্র্যের কারণে তাঁর শৈশবকাল বলতে গেলে মাতুলালয় ভাগলপুরেই কেটেছে। দারিদ্র্যের কারণে ফি দিতে না পেরে বেশ কয়েকবার স্কুল বদলিও করতে হয়েছিলো ছোটবে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়