প্রবন্ধ ও রচনাসমগ্র

প্রবন্ধ সমগ্র

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳413

৳ 55025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 137

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রবন্ধ হবে তত্ত¡ ও তথ্য নির্ভর। প্রবন্ধকার তাঁর রচনার মাধ্যমে কোনো তত্ত¡ বা তথ্য উপস্থাপন করবেন পাঠক সমীপে। অথবা তাঁর নিজস্ব কোনো তত্ত¡ বা বক্তব্যের বাহন হিসেবে ব্যবহৃত হবে প্রবন্ধ। প্রবন্ধ লেখক ভুল বা অসত্য তথ্যনির্ভর হবেন না। চিন্তা ও মননশীলতা প্রবন্ধের অতি প্রয়োজনীয় উপাদান। প্রবন্ধ মানেই চিন্তামূলক রচনা। চিন্তা ও মনন বহিভর্‚ত হালকা ও চটুল রচনা উৎকৃষ্ট প্রবন্ধ হতে পারে না, হয়ে ওঠে অন্য কিছু, হতে পারে রসরচনা। রসরচনাকে অনেকে প্রবন্ধের অন্তর্ভুক্ত করতে চান, আসলে রসরচনা রসরচনাই, প্রবন্ধ নয়।

চিন্তাশ্রয়ী ও মননশীল যুক্তিনিষ্ঠ রচনাই প্রবন্ধ। লেখক তার মনন ও চিন্তাপ্রসূত যে বক্তব্য তাঁর প্রবন্ধে উপস্থাপন করবেন, তাকে যুক্তি নির্ভর করে সুপ্রতিষ্ঠিত করতে হবে। যুক্তিহীন আবেগময় লেখা প্রবন্ধ পর্যায়ভুক্ত হতে পারে না। প্রবন্ধকার তাঁর তত্ত¡পূর্ণ যুক্তিহীন মননশীল রচনাকে এমনভাবে উপস্থাপন করবেন যাতে তাঁর বক্তব্য বিষয় সুসংহত, সুবিন্যস্ত এবং সংক্ষিপ্ত হয়। এজন্য প্রবন্ধের ভাষা হবে গদ্য এবং তার গাঁথুনি হবে সুদৃঢ়। প্রবন্ধে যুক্তির খাতিরে নানা উপমা, উদাহরণ, প্রাসঙ্গিক গল্প-কাহিনি ইত্যাদি থাকতে পারে, তবে এসবকে অবশ্যই সুসংহত হতে হবে। প্রবন্ধের ভাষা হবে সহজবোধ্য ও হৃদয়গ্রাহী।

অতিকথন বা বাহুল্য যাতে প্রবন্ধকে নাজুক বা নড়বড়ে করে তুলতে না পারে সেদিকে লক্ষ রাখতে হবে। মনে রাখা প্রয়োজন, প্রবন্ধকার তাঁর প্রবন্ধে কোনো একটি বিশেষ দিক বা বিষয়ের প্রতি পাঠকের দৃষ্টি আকর্ষণ করবেন। যা পাঠে পাঠকের জ্ঞানবুদ্ধি ও যুক্তিপ্রবণতা তীক্ষè হবে; বিষয়ের প্রতি তাঁর আগ্রহ জাগরুক হবে, সর্বোপরি প্রবন্ধের ভাষা ও রচনাশৈলীর শিল্পসম্মত সৌন্দর্য আস্বাদনে পাঠক হৃদয় আকৃষ্ট হবে। এক কথায় প্রবন্ধ পাঠকের জ্ঞানের সীমা বাড়িয়ে তার ভাবলোককে সমৃদ্ধ করবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রবন্ধ সমগ্র
ইংরেজি নাম Probondho somogro
লেখক কাজী নজরুল ইসলাম
প্রকাশনী হাওলাদার প্রকাশনী
বিষয় প্রবন্ধ ও রচনাসমগ্র
আইএসবিএন 9789849610298
পৃষ্ঠা সংখ্যা ৪৪৮
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা448
ভাষাbangla
ISBN9789849610298
বান্ডিংhard cover
কাজী নজরুল ইসলাম

লেখক সম্পর্কে

কাজী নজরুল ইসলাম

১৮৯৯ সালের ২৪ মে (১৩০৬ বঙ্গাব্দের ১১ জ্যৈষ্ঠ) পশ্চিমবঙ্গের বর্ধমান জেলার চুরুলিয়া গ্রামে কাজী নজরুল ইসলামের জন্ম। তিনি একাধারে কবি, ঔপন্যাসিক, গল্পকার, গীতিনাট্যকার, অভিনয়শিল্পী, সুরকার ও প্রবন্ধকার। নজরুলের বাল্যকাল কেটেছে দুঃখ-দুর্দশায়। তাই তাঁর ডাকনাম ছিলো দুখু মিয়া। তাঁর বৈচিত্র্যময় শিক্ষাজীবন শুরু হয় গ্রামের মক্তবে। পিতৃহীন হওয়ার পর তিনি পড়ালেখা ছেড়ে যোগ দেন লেটোর দলে, যেখান থেকে তিনি কবিতা...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 413

৳ 55025% ছাড়