ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৪টি পাতা পড়ে দেখুন

বাংলা কবিতা

যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

নব্বই দশক থেকে আজ অবধি মানুষের মুখে মুখে ফেরা অসংখ্য জনপ্রিয় গান ও কবিতার কবি লতিফুল ইসলাম শিবলী’র চতুর্থ কাব্যগ্রন্থে এসে তার কবিতার এক বিস্ময়কর পরিবর্তন লক্ষ করা যায়। তিনি আকণ্ঠ ডুবে আছেন প্রেমে, এই প্রেম জাগতিক নয়- আধ্যাত্মিক। সৃষ্টিকর্তাকে ভালোবেসে তার পুরো সৃষ্টি জগতের প্রতি তার প্রেম। সে প্রেম এমনই বেপরোয়া যে তিনি অবলীলায় বলতে পারেন – ‘একটা জীবন দিয়েও যদি তোমায় আমি পেলাম, তবে বড় অল্প দামেই পেলাম।‘

তাত্ত্বিক-গভীর অনুভূতিগুলি অত্যন্ত সহজ সরল ভাষায় তিনি প্রকাশ করেছেন কবিতায়।সেসব কবিতা তাকে নিয়ে গেছে গণমানুষের কাছে। ফিলিস্তিনের হুইলচেয়ারে বসা সেই মহান শহিদ যোদ্ধা ‘ফাদি আবু সালাহ’ কে শিবলী’র কবিতার ভিতর দিয়ে এদেশের মানুষ স্মরণীয় করে রেখেছে। মধ্যযুগের মধ্য এশিয়ান সুফিদের মরমিবাদের খুশবু মেলে তার কবিতায়- ‘যুগোপযোগী হওয়া বন্ধু আমার কর্ম নয়, যুগ কে বানাবো আমার উপযোগী জেনে রেখো নিশ্চয়।‘

তার কবিতায় অধ্যাত্ববাদ রূপান্তরিত হয়েছে- দ্রোহে। আল্লাহর প্রেমে সারা বিশ্বজুড়ে নির্যাতিত নিপীড়িত মানুষের পক্ষে বুক চেতিয়ে দাঁড়িয়ে তিনি দিয়েছেন ‘মানুষ’ এর নতুন সংজ্ঞা- ‘যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে শুধু ততক্ষণই তুমি মানুষ।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম যতক্ষণ তুমি ইনসাফের পক্ষে
ইংরেজি নাম Jotokhon tumi insafer pokkhe
লেখক লতিফুল ইসলাম শিবলী
প্রকাশনী ঐতিহ্য
বিষয় বাংলা কবিতা
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
লতিফুল ইসলাম শিবলী

লেখক সম্পর্কে

লতিফুল ইসলাম শিবলী

লতিফুল ইসলাম শিবলী কয়েকটি গানের টাইটেল বললেই শিবলীকে চেনা সহজ, যেমন- 'তুমি আমার প্রথম সকাল', 'হাসতে দেখ গাইতে দেখ', 'আমি কষ্ট পেতে ভালোবাসি', 'জেল থেকে বলছি', 'হাজার বর্ষা রাত', 'পলাশীর প্রান্তর', 'বিবাগী' 'কেউ সুখী নয়' 'প্রিয় আকাশী'। বর্তমানের জনপ্রিয় উপন্যাস- আসমান, দখল, দারবিশ, রাখাল, ফ্রন্টলাইন, ও অন্তিমের লেখক তিনি।ইংরেজি অনুবাদে ব্রিটিশ পাবলিকেশন্স থেকে প্রকাশিত তার নভেল The Seize এখন পাওয়া...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়