সীরাতে রাসূল (সা.)

প্রিয় নবিজির প্রতি ভালোবাসা ও আনুগত্যের সীমানা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳23

৳ 3023% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 7

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

আল্লাহ রাব্বুল আলামিন তাঁর অশেষ দয়ায় 1440 হিজরি মোতাবেক 2019 সালের বাইতুল্লাহর মুসাফিরদের কাফেলায় আমাকেও শামিল করেন। বাইতুল্লাহর জিয়ারত আর রওজায়ে আতহারে সালাম পেশ করতে পারা অনেক বড় খোশকিসমত। আলহামদুলিল্লাহ।

প্রেমময় ইবাদত হজ যেমনি আশিকে ইলাহি ও আশিকে রাসুলদের ইশকের তৃষ্ণা নিবারণের পাথেয় জোগায়, তেমনি আহলে ইলমদের জন্য জোগায় ইলম ও ফিকিরের খোরাক। মুবারক এই সফরে মসজিদে হারাম ও মসজিদে নববির সমৃদ্ধ লাইব্রেরিতে হাজিরি দেওয়ারও সুযোগ হয়েছিল। ব্যক্তিগত আগ্রহের কারণে উভয় লাইব্রেরির সীরাত সেকশনেই বিচরণ ছিল বেশি। মসজিদে নববির লাইব্রেরিতে সীরাতের জন্য স্বতন্ত্র ও পরিপাটি একটি রুম নির্ধারিত আছে—যাতে রয়েছে সীরাতের প্রাচীন ও আধুনিক কিতাবাদির সমৃদ্ধ সংগ্রহ।

মসজিদে হারামের লাইব্রেরির সীরাত সেকশনে প্রাপ্ত পয়ামে সীরাত ও হাকিকতে ইশক গ্রন্থদুটোর নির্বাচিত অংশ নিয়ে পুস্তিকাটি সাজানো হয়েছে। এই পুস্তিকার শেষ অংশটি প্রথমে অনুবাদ করা হয়েছে, যেখানে রাসুল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের আদর্শ ও মুসলিম উম্মাহর বর্তমান অবস্থা নিয়ে হৃদয়গ্রাহী কথামালা ও করণীয় সম্পর্কে নির্দেশনা দেওয়া হয়েছে। পাশাপাশি রবিউল আউয়ালকে কেন্দ্র করে বিভিন্ন রুসম-রেওয়াজ সম্পর্কেও দরদি সতর্কবার্তা উচ্চারিত হয়েছে। আশা করা যায়, পুস্তিকাটি আকারে ছোট হলেও আমল ও ফিকিরের ক্ষেত্রে সঠিক কর্মপন্থা নির্ধারণে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

(অনুবাদক)

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম প্রিয় নবিজির প্রতি ভালোবাসা ও আনুগত্যের সীমানা
ইংরেজি নাম prio nobijir proti valobasa o onugottor shimana
লেখক ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী, মুফতী আমীর ইবনে আহমদ
প্রকাশনী পুনরায় প্রকাশন
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ৩২
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২২
ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

লেখক সম্পর্কে

ড. মুহাম্মাদ ইবনে আবদুর রহমান আরিফী

জন্ম ১৯৭০ সালের ১৬ জুলাই। ইসলামের বিখ্যাত সেনাপতি খালিদ ইবনে ওয়ালিদ (রা) এর বংশধর তিনি। মাত্র ৫০ বছর বয়সেই হয়ে উঠেছেন আরব জাহানের বিশিষ্ট বক্তা এবং লেখক। তিনি তার বক্তৃতা এবং লেখনীর মাধ্যমে আরবসহ পশ্চিমা বিশ্বে আলোড়ন সৃষ্টি করেছেন। হ্যাঁ! আমরা আর কারো কথা বলছি না, বলছি ড. মুহাম্মদ ইবনে আবদুর রহমান আরিফীর কথা। দাম্মামে প্রাথমিক শিক্ষা সমাপ্ত করার পর সৌদি আরবের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ে উচ্চতর পড়...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 23

৳ 3023% ছাড়