রোগব্যাধি ও স্বাস্থ্য সচেতনতায় ১০০ টিপস মানুন ১০০ বছর বাঁচুন
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
কথায় বলে, ‘আমরা তাই, যা আমরা খাই’। পরিমিত খাদ্যগ্রহণ যেমন আমাদের দীর্ঘায়ু লাভের উছিলা হতে পারে, তেমনি অতিভোজন বা প্রয়োজনের চেয়ে কম খাদ্যগ্রহণ স্বাস্থ্যহানি কিংবা অকাল মৃত্যুর কারণ হয়ে দাঁড়াতে পারে। আমরা সাধারণত রোগাক্রান্ত হয়ে চিকিৎসকের কাছে যাই। তিনি তখন অনেকগুলো টেস্ট করাতে দেন, ওষুধ খেতে দেন। রোগ বিপজ্জনক পর্যায়ে গেলে অপারেশনও করাতে হয় আমাদের। এসব ওষুধ কিংবা অপারেশন যেমন আমাদেকে রোগমুক্ত করে, আবার অনেক সময় দেহে অন্য একটি রোগের সৃষ্টিও করেÑ যা দীর্ঘায়ু লাভের অন্তরায়। তাই চিকিৎসকের কাছে যাবার আগেই সুস্থ থাকার চেষ্টা করা উচিত একজন মানুষের। আর এজন্য স্বাস্থ্য সচেতনতার প্রয়োজনীয় জ্ঞানার্জন খুবই জরুরি। ইন্টারনেটের এ যুগে অনলাইনে ভেসে বেড়াচ্ছে নানা বিষয়ে জ্ঞানের অপরিমেয় ভাÐার। এর মধ্যে স্বাস্থ্যবিষয়ক অনেক টিপসও আমাদের চোখের সামনে পড়ে। কখনো পড়ি, কখনো পড়ি না। না পড়া বিষয়টির যখন প্রয়োজন হয়, তখন আবার খুঁজে পাই না। এই বইতে এমন ১০০টি বিষয়ের বেশ কয়েকশ মহামূল্যবান পরামর্শ ও নির্দেশনা আমরা একই মলাটের ভেতর একত্রিত করে দিলাম। আশা করি বইটি আপনার সুস্থ থাকতে খুবই কাজে লাগবে এবং আল্লাহর রহমতে দীর্ঘায়ু লাভে সহায়ক হবে।
বইয়ের তথ্য
| নাম | রোগব্যাধি ও স্বাস্থ্য সচেতনতায় ১০০ টিপস মানুন ১০০ বছর বাঁচুন |
|---|---|
| ইংরেজি নাম | rogbadhy o sahsto sochetonotar 100 tiips manun 100 bochor bachun |
| লেখক | নেসার উদ্দীন আয়ূব |
| প্রকাশনী | মাতৃভাষা প্রকাশ |
| বিষয় | স্বাস্থ্য ও পরামর্শ |
| আইএসবিএন | 9789843471178 |
| পৃষ্ঠা সংখ্যা | ২৪০ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!