রেফারেন্স বই

অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳150

৳ 20025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এই বুঝি বিকট আওয়াজ। এই বুঝি আগুনের লেলিহান শিখা। পিউ-উ পিউ-উ শব্দে ধেয়ে যাচ্ছে ফায়ার সার্ভিসের লাল গাড়ি। হয়তো আগুনে পোড়া লাশগুলো মিছিল নিয়ে এদিকেই আসছে। একটি আতঙ্ক কাটতে না কাটতেই আবার ভয়াবহ আগুনের ঘটনা ঘটে। অগ্নিকাণ্ড ভবনের ভেতরে অনেকে আটকা পড়েন। বহুতল ভবনের পাইপ বেয়ে নামার চেষ্টা করেন অনেকেই। এভাবে ভেতরে আটকা পড়ে বা নামতে গিয়ে প্রাণ হারান কেউ কেউ। এমন আতঙ্ক নিয়েই রোজ কর্মস্থলে যায় মানুষ। বসবাস করে বাসা-বাড়িতে। কাজ করে কলকারখানায়। পথ চলে সন্ত্রস্ত হয়ে। এসব অগ্নিকাণ্ড অনেক ত্রæটি চোখে পড়ে। এমন দুর্ঘটনা থেকে নিজেকে বাঁচাতে কিছু কৌশল অবলম্বন করতে হয়। তাই তো স্কলারস পাবলিকেশন্সের প্রকাশকের উৎসাহ ও নির্দেশনায় অগ্নিকাণ্ড নির্বাপণের কৌশল তুলে ধরার চেষ্টা করেছি। একজন সংবাদকর্মী হিসেবে এটা আমার দায়িত্ব ও কর্তব্য বলে মনে করছি। বইটি আমার গবেষণালব্ধ জ্ঞান নয়। সংবাদ পরিবেশন করতে গিয়ে যে বিষয়গুলো গুরুত্বপূর্ণ মনে হয়েছে, সেগুলো একত্রিত করেছি মাত্র। তবে এই বইয়ে প্রদত্ত নির্দেশনাবলি, সতর্কতা বিধি ও কৌশল সঠিকভাবে অনুসরণ করলে দেশে অগ্নি দুর্ঘটনা শূন্যের কোটায় না আসলেও এর কাছাকাছি নেমে আসবে বলে আমি বিশ্বাস করি। বইটি প্রণয়নে বিভিন্ন সংবাদপত্র বা প্রতিষ্ঠানের সহায়তা নেওয়া হয়েছে। তাদের প্রতি আমি কৃতজ্ঞ। আশা করি বইটি সবার কাজে লাগবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম অগ্নিকাণ্ড সতর্কতা ও নির্বাপণ কৌশল
ইংরেজি নাম ognikando sotorkota o nirbapon koushol
লেখক সালাহ উদ্দিন মাহমুদ
প্রকাশনী মাতৃভাষা প্রকাশ
বিষয় রেফারেন্স বই
আইএসবিএন 9789843471192
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২১
সা

লেখক সম্পর্কে

সালাহ উদ্দিন মাহমুদ

রেফারেন্স বই বিষয়ক লেখক · প্রকাশক: মাতৃভাষা প্রকাশ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 150

৳ 20025% ছাড়