দুঃখ-সুখের মিডিয়া : বেতার পর্ব
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
বেতার এক রহস্য মাধ্যম। টিভির সাথে তার ফারাক বেশ খানিকটা। ছোট্ট বেতারযন্ত্রে টিভির মতো দর্শক-শ্রোতার দেখাদেখির ব্যাপারটি নেই। শুধু কণ্ঠ ও উপস্থাপনাশৈলীর মাধ্যমেই শিল্পী, ঘোষক ও উপস্থাপকের সাথে একজন শ্রোতার পরিচয় ঘটে। কিন্তু বাস্তবের শিল্পী মানুষটি সবসময়ই থেকে যান শ্রোতার চোখের আড়ালে। তাই বেতারকে ঘিরে অগণন শ্রোতামনে থাকে নানান রহস্যের বেড়াজাল। দীর্ঘ ২৫ বছর বাংলাদেশ বেতারে কাজ করার সুবাদে এম ওবায়দুর রহমান খুব কাছে থেকে প্রত্যক্ষ করেছেন শ্রোতা-সাধারণের অন্তরালে থাকা বেতার ভুবনের নানান ঘটনাপ্রবাহ। দেখেছেন শিল্পী, কলাকুশলী ও বেতারজনদের সৃজনশীল কাজকর্ম এবং তাদের ঘিরে থাকা সুখ-দুঃখ, হাসি-কান্না ও বেদনা-বঞ্চনার ইতিবৃত্তান্ত। বহুমাত্রিক পরিচয়ে ঋদ্ধ মিডিয়া ব্যক্তিত্ব এম ওবায়দুর রহমানের স্বচক্ষে দেখা সেসব ঘটনার প্রাণবন্ত বর্ণনাই ‘দুঃখ-সুখের মিডিয়া: বেতার পর্ব’ গ্রন্থটি। বইটি আগ্রহী মিডিয়াকর্মী ও বেতার শ্রোতাসহ সববয়সী পাঠকদের কাছে বেতারের অন্তরালের সে অদেখা- অজানা রহস্য উন্মোচন করবে বলে আশা করি।
বইয়ের তথ্য
| নাম | দুঃখ-সুখের মিডিয়া : বেতার পর্ব |
|---|---|
| ইংরেজি নাম | dukkho sukher media betar parbo |
| লেখক | এম ওবায়দুর রহমান |
| প্রকাশনী | মাতৃভাষা প্রকাশ |
| বিষয় | পেশাগত স্মৃতিচারণ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!