সাইন্স ফিকশন

ঊনমানব

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳135

৳ 18025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রফেসর রশিদুল হক শাহজালাল বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের জেনেটিক ইঞ্জিনিয়ারিং এন্ড বায়ােটেকনােলজি ডিপার্টমেন্টের সাবেক অধ্যাপক। অনেক বড়াে জায়গা জুড়ে প্রফেসর রশিদের বাড়ি। বাড়ির ভেতর বিশাল চিড়িয়াখানা। সেই চিড়িয়াখানার পাশে আছে ছােট পশু হাসপাতাল। সকলে জানে সেখানে চিড়িয়াখানার অসুস্থ পশু-পাখির চিকিৎসা করা হয়। ঘটনা অন্য রকম। এটা কোনাে সাধারণ পশু হাসপাতাল নয়। এটা প্রফেসর রশিদের মিনি ল্যাবরেটরি। তিনি শিয়াল আর কুকুরের জিন নিয়ে গবেষণা করেছেন। তার ইচ্ছে প্রাণীর মস্তিষ্কের নিউরন একশনের নির্দিষ্ট কাজ। বদলে দেওয়া। তাতে প্রাণীর আচরণ পালটে যাবে। প্রফেসর রশিদুল হক একটি সফল অপারেশন করেছেন। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে বানরের ব্রেইনে মানুষের বুদ্ধিমত্তা ঢুকিয়ে দিয়েছেন। তিনি বানরের ক্রমােজমে বুদ্ধিমত্তা আর আচরণের জিনে মানুষের বুদ্ধিমত্তা ও আচরণের জিন বসিয়ে দিয়েছেন। সেইসঙ্গে তার ভােকাল কর্ডে বড়াে ধরনের পরিবর্তন নিয়ে এসেছেন। বানর আছে মহা আনন্দে।

তাকে খবরের কাগজ পড়তে শেখানাে হয়েছে। সে সকালবেলায় আয়ােজন করে খবরের কাগজ পড়তে বসে। বাংলা শিখে ফেলেছে। ইংরেজি শেখানাে শুরু হয়েছে। তাকে জেনেটিক ইঞ্জিনিয়ারদের কনফারেন্সে নিয়ে যাওয়ার ইচ্ছে আছে। প্রফেসর রশিদ ঘরে ঢুকলেন। তার সঙ্গে ঢুকেছে বানর। জেনেটিক ইঞ্জিনিয়ারিং করে যার ব্রেইনে মানুষের বুদ্ধিমত্তা ঢুকিয়ে দেওয়া হয়েছে। বানরকে শান্ত ও গম্ভীর দেখাচ্ছে। ঘরের ভেতর হঠাৎ সুনসান নীরবতা নেমে এসেছে। সকলেই কিছুটা বিস্মিত হয়েছেন। বানর। চারপায়ে হেঁটে আসেনি। সে মানুষের মতাে দুই পায়ে হেঁটে এসেছে। বানর অদ্ভুত এক প্রশ্ন করেছে। সে বলল, আমার আবেগ-অনুভূতি মানুষের। শরীর বানরের। আমার পরিচয় কী? আমি বানর না মানুষ? হতভম্ব হয়ে গেছেন প্রফেসর রশিদ। তাকে বিভ্রান্ত দেখাচ্ছে। এই প্রশ্নের উত্তর তিনি জানেন না। ফ্যালফ্যাল করে বানরের দিকে তাকিয়ে আছেন। সত্যি তাে সে কি বানর না মানুষ! নাকি অসম্পূর্ণ মানুষ, ঊনমানব।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ঊনমানব
ইংরেজি নাম unomanob
লেখক দীপু মাহমুদ
প্রকাশনী অনিন্দ্য প্রকাশ
বিষয় সাইন্স ফিকশন
আইএসবিএন 9789845260305
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৭
ভাষাbangla
ISBN9789845260305
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা96
দীপু মাহমুদ

লেখক সম্পর্কে

দীপু মাহমুদ

Dipu Mahmud। জন্ম ২৫ মে ১৯৬৫, নানাবাড়ি চুয়াডাঙ্গা জেলার আলমডাঙ্গার গ্রাগপুর গ্রামে। শৈশব ও বাল্যকাল কেটেছে দাদাবাড়ি হাটবোয়ালিয়া গ্রামে। বেড়ে ওঠা স্নেহময়ী, কালিশংকরপুর, কুষ্টিয়া। পিতা প্রফেসর মোহাম্মদ কামরুল হুদা, মা হামিদা বেগম। পড়াশোনা করেছেন কুষ্টিয়া জিলা স্কুল, কুষ্টিয়া সরকারি কলেজ, রাজশাহী বিশ্ববিদ্যালয় ও রবীন্দ্র ভারতী বিশ্ববিদ্যালয়, কলকাতায়। আহছানউল্লা বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় থেকে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 135

৳ 18025% ছাড়