সায়েন্স ফিকশন: নিঃসঙ্গ জিরি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
লাইটাস সম্পূর্ণ নতুন একটা গ্রহ। এই গ্রহে আগে কোনােদিন কোনাে নভােচারী অবতরণ করেনি। নভােচারী ইনি প্রথম অবতরণ করেছে এই গ্রহে। ইনির মূল উদ্দেশ্য লাইটাস গ্রহে একটি আলাের রেখার রহস্য উন্মােচন করা। অবতরণের পরপরই ইনি বুঝতে পারল আলাের রেখাটি তার দিকে এগিয়ে আসছে। সে যতই দূরে সরে যেতে চাচ্ছে আলােটা ততই তার কাছে আসছে। এক সময় সে আর পারল না, পরাস্ত হলাে আলাের গতির কাছে। আলােটা তাকে ধীরে ধীরে পেঁচিয়ে ফেলল। তীব্র যন্ত্রণায় ছটফট করে উঠল ইনি। এক সময় আর পারল না। জ্ঞান হারাল সে। জ্ঞান ফিরলে বুঝতে পারল তার শরীরে সে ছাড়াও অন্য একজন আছে। এই অন্য একজন হলাে অজানা গ্রহের প্রাণী জিরি। জিরি এতদিন নিঃসঙ্গ ছিল। ইনিকে পেয়ে তার নিঃসঙ্গতা দূর করতে চায়। ইনির সাথে চলে আসতে চায় পৃথিবীতে। কিন্তু এটা যে রীতিবিরুদ্ধ। পৃথিবীতে অজানা অচেনা কোনাে প্রাণীকে নিয়ে আসা সম্পূর্ণ নিষিদ্ধ। তাই স্পেসশিপের সবাই সিদ্ধান্ত নেয়। ইনিকে না নিয়েই তারা ফিরে যাবে পৃথিবীতে। শেষ পর্যন্ত ইনি কি মুক্ত করতে পেরেছিল নিজেকে? আর কী ঘটেছিল জিরির জীবনে? তার নিঃসঙ্গতা কি সত্যি দূর হয়েছিল? নাকি আবার সে নিঃসঙ্গ হয়ে পড়েছিল?
বইয়ের তথ্য
| নাম | সায়েন্স ফিকশন: নিঃসঙ্গ জিরি |
|---|---|
| ইংরেজি নাম | science fiction nisongo jiri |
| লেখক | মোশতাক আহমেদ |
| প্রকাশনী | অনিন্দ্য প্রকাশ |
| বিষয় | সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 9789845263573 |
| পৃষ্ঠা সংখ্যা | ৭৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২০ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
