সাইন্স ফিকশন

সায়েন্স ফিকশন: পরিযায়ী

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳170

৳ 20015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 30

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

এ বইয়ে চারটি ভিন্ন স্বাদের সায়েন্স ফিকশান গল্প রয়েছে। শুধু সায়েন্স ফিকশান প্রেমীরাই নন, যে কেউ গল্পগুলি পড়ে মজা পাবেন। পরিযায়ী গল্পটিতে ভার্সিটির মেধাবী কিন্তু সাদাসিধা একজন ছাত্র হাকালুকি হাওরে যায়। এক বিশেষ প্রজাতির অতিথি পাখির উপরে শাহীন তার উদ্ভাবিত সস্তা প্রযুক্তি দিয়ে পরীক্ষা চালায়। এর ফলে সে যা দেখে এবং জানতে পারে, তা কল্পনারও অতীত। ওদিকে পরাশক্তিরা এই। ব্যাপারটি গভীরভাবে পর্যবেক্ষণ করছিলাে । তাদের অনুরােধে শাহীনকে হেলিকপ্টারে তুলে ঢাকায় নিয়ে আসা হয়, জেরা করা হয়। গল্পের শুরু এবং শেষ শাহীনকে দিয়ে হলেও গল্পটি মঙ্গোলিয়া, চীন, তিব্বত, হিমালয় এবং ক্যালিফোর্নিয়ার স্ট্যানফোর্ড বিশ্ববিদ্যালয়ে খুব চিত্তাকর্ষক ভাবে বিচরণ করে। এতে গভীর রহস্যের সৃষ্টি হয়, তারপর ক্রমান্বয়ে সমাধানও বেরিয়ে আসে। ‘অপর স্মৃতি’ গল্পে গ্রামের পাগল তৈয়ব আলী হঠাৎ বিশুদ্ধ ইংরেজিতে কথা বলা শুরু করে। বৃষ্টি হবে। কী না, খুব নিখুঁত ভাবে বলতে পারে। দূর থেকে। না দেখে মানুষ চিনতে পারে। মনে হতে পারে এমন পাগল কতই আছে। সব কিছু যে ঠিক বলছে। তাও হয় তাে নয়। কিন্তু সেখান থেকেই গল্পের মােড় ঘুরে দারুণ একটা সায়েন্স ফিকশান হয়ে যায়। ‘ক্রেমার’ এবং ‘নিষিদ্ধ সীমানা প্রথম থেকেই সায়েন্স ফিকশান বলে বুঝতে পারা যায়। এ দুই গল্পে শ্বাসরুদ্ধকর ঘটনাবলী ঘটতে থাকে এবং পরিশেষে সবকিছুর সমাধান বা ব্যাখ্যা মেলে। এক নিঃশ্বাসে পড়ার মতাে চার গল্পের একটি চমৎকার বই ‘পরিযায়ী।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম সায়েন্স ফিকশন: পরিযায়ী
ইংরেজি নাম science fiction porijhayee
লেখক মোস্তফা তানিম
প্রকাশনী সময় প্রকাশন
বিষয় সাইন্স ফিকশন
আইএসবিএন 9789844581685
পৃষ্ঠা সংখ্যা ১১২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
মোস্তফা তানিম

লেখক সম্পর্কে

মোস্তফা তানিম

মোস্তফা তানিম লেখালেখি করছেন দুই দশক ধরে। বাংলাদেশের যে স্বল্প সংখ্যক লেখক সায়েন্স ফিকশন লিখে পাঠকের মনোযোগ কেড়েছেন, মোস্তফা তানিম তাদেরই একজন। লেখক-তীর্থভূমি হিসেবে খ্যাত ''কচি কাঁচার আসর'' দিয়ে তার লেখক জীবনের সূচনা। নব্বই দশকে পত্রিকার জন্য দুই হাতে লিখেছেন। লেখালেখির মতো তার পেশাও ভীষণভাবেই বিজ্ঞানকেন্দ্রিক। বুয়েটে লেখাপড়ার পাট চুকিয়ে তিনি পাড়ি জমান যুক্তরাষ্ট্রে। এরপর মার্কিন যুক্তরাষ্ট্রের ট...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 170

৳ 20015% ছাড়