চিরায়ত উপন্যাস

কবি

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳255

৳ 30015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45 স্টকে আছে

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

‘প্রবাসী’ মাসিকপত্রে ১৯৪১ সালে প্রকাশিত হয় একটি গল্প, ‘কবি’ শিরোনামে। পরবর্তী বছরে সেই বড় গল্পের বীজ থেকে জন্ম নেয় এক ধারাবাহিক উপন্যাস। পাটনা থেকে প্রকাশিত ‘প্রভাতী’ পত্রিকায়। কথাসাহিত্যিক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়ের দ্বাদশতম কীর্তি। গ্রন্থাকারে নিতাই-ঠাকুরঝি-বসনের পাঠকপ্রিয় আখ্যানের আবির্ভাব ঘটে ১৯৪৩ সালে। নিতাইয়ের মতো অসংখ্য চরিত্র বিরাজমান তারাশঙ্করের জগতে।

নিম্নবর্গের নিতাই চরণের কবিয়াল হয়ে ওঠার, প্রণয়-আবেগের অতল-অনিশ্চয়তার চিত্তাকর্ষক কাহিনির নাম ‘কবি’। রাজনীতি-নিরপেক্ষ ব্যক্তি-জীবনের, গোষ্ঠী-জীবনের এবং লোকায়ত-জীবনের অনবদ্য অন্তরঙ্গ শিল্পভাষ্য। লেখক তারাশঙ্কর তাঁর সৃষ্টি সম্পর্কে লিখেছিলেন, ‘সাহিত্যের এই যজ্ঞভূমিতে সারা জীবন যে আহুতি দিয়েছি, তারে কখনো ফাঁকি দিইনি। কখনো ফাঁকি দিইনি নিজেকে। যা সত্য বলে জেনেছি তাই প্রকাশ করার চেষ্টা করেছি। চমক দেবার প্রয়াস পাইনি কখনো। অন্তর দেবতার সঙ্গে বিশ্বাস ভঙ্গ করিনি।

তন্নিষ্ঠ পাঠক ঠাকুরঝি-নিতাই পর্বকে রাধা-কৃষ্ণ আর বসন্ত-নিতাই কাহিনিকে চিন্তামণি-বিল্বমঙ্গল মিথের আলোকেও পাঠ করতে পারেন। স্বয়ং রবীন্দ্রনাথও তারাশঙ্করেই বাংলার গ্রামসমাজের সত্যরূপ দর্শন করেছিলেন। সাহিত্যপ্রেমী মাত্রেরই তাই ‘কবি’র অনন্য গন্তব্যে যাত্রা এক অবশ্যকর্তব্য।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কবি
ইংরেজি নাম Kobi
লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় চিরায়ত উপন্যাস
আইএসবিএন 9789849687184
পৃষ্ঠা সংখ্যা ১৭৬
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
ভাষাbangla
বান্ডিংhard cover
পৃষ্ঠা সংখ্যা176
ISBN9789849687184
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

লেখক সম্পর্কে

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ছিলেন। ১৮৯৮ সালের ২৪ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাঁর জন্ম। তাঁর শৈশব কাটে এই বীরভূম জেলারই লাভপুর গ্রামে। ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ বাবা-মায়ের কাছে তিনিও একই সততা ও আদর্শের শিক্ষা নিয়ে বেড়ে উঠতে থাকেন। লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তবে নানা কারণে বিশ্ববিদ্যালয়ের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 255

৳ 30015% ছাড়