ছোটদের গণিত ও বিজ্ঞান

বিজ্ঞানের রাজ্যে : যত প্রশ্ন

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳200

৳ 25020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 50

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিজ্ঞানের অনেক প্রশ্ন আমাদের মনে ঘােরাফেরা করে। কিন্তু সহজে উত্তর পাই না। যেমন, ব্ল্যাকহােলের কথা আমরা অনেক শুনেছি। কিন্তু হােয়াইটহােল? এটা আবার কী? এর অস্তিত্ব আছে নাকি? অথবা ‘সুপার মুন' কথাটা গত বছর বেশ আলােচনায় এসেছে। সেটা কী জিনিস? কলেজ-বিশ্ববিদ্যালয়ের কয়েকজন তরুণ চায়ের আড্ডায় বসেছে। হঠাৎ একজন প্রশ্ন করল, বিগ ব্যাং কবে ঘটেছিল রে? আপনি এসব প্রশ্নের উত্তর জানলে চায়ের আসর মাত করে রাখতে পারেন। এ বইটি লেখার উদ্দেশ্য হলাে আমাদের তরুণ প্রজন্মের হাতে এমন একটি বই তুলে দেওয়া, যা পড়লে বিজ্ঞানের সাম্প্রতিক প্রশ্নের উত্তরগুলাে পাবেন। জানার আগ্রহই তরুণদের জ্ঞানের ভিত্তি প্রসারিত করে। প্রশ্নের পর প্রশ্ন করাই হলাে তারুণ্যের ধর্ম।

আর তাই চাই সব প্রশ্নের বিজ্ঞানসম্মত উত্তর। তাহলে আর তাকে পেছন ফিরে তাকাতে হবে না। বইটি লেখার সময় লক্ষ রাখা হয়েছে যেন তত্ত্ব ও তথ্যে কোনাে ভুল না থাকে। ইন্টারনেটের এই যুগে অনেক তথ্যই পাওয়া যায়। কিন্তু যাচাই করে দেখতে হয় সঠিক তথ্য কোনটি। বিশ্বের অনেক বিজ্ঞানীর গবেষণালব্ধ ফলাফল থেকে প্রাপ্ত বিভিন্ন প্রশ্নের উত্তর এ বইয়ে পাওয়া যাবে। বিশেষভাবে আমেরিকা যুক্তরাষ্ট্র, যুক্তরাজ্য, জার্মানি প্রভৃতি দেশের বিজ্ঞানীরা মহাবিশ্ব, লাইফ সায়েন্স, খাদ্য-পুষ্টি-স্বাস্থ্য প্রভৃতি নিয়ে গবেষণা করছেন। এসব বিষয় নিয়ে এ বইয়ে অনেক প্রশ্নের উত্তর রয়েছে। একজন আধুনিক, বিজ্ঞানমনস্ক মানুষ হিসেবে নিজেকে গড়ে তােলার জন্য স্কুল-কলেজ-বিশ্ববিদ্যালয়ের তরুণরা এ বইটি তুলে নিতে পারেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিজ্ঞানের রাজ্যে : যত প্রশ্ন
ইংরেজি নাম bigganer rajje : zoto proshno
লেখক আব্দুল কাইয়ুম
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় ছোটদের গণিত ও বিজ্ঞান
আইএসবিএন 9789845061988
পৃষ্ঠা সংখ্যা ৮৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৫
আব্দুল কাইয়ুম

লেখক সম্পর্কে

আব্দুল কাইয়ুম

জন্ম: ১৮ জানুয়ারি ১৯৫০, ঢাকায় । এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। বামধারার রাজনীতি করতেন । বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। বর্তমানে প্ৰথম অ্যালোর সহযোগী সম্পাদক । বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ । বিজ্ঞান বিষয়ে পত্রিকায় নিয়মিত লেখেন । বিজ্ঞান ও...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 200

৳ 25020% ছাড়