ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৪টি পাতা পড়ে দেখুন

ছোটদের গণিত ও বিজ্ঞান

বিজ্ঞানের রাজ্যের সকল বই

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳1580

৳ 1,97520% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 395

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"বিজ্ঞানের রাজ্যে ৯ ডজন প্রশ্ন" বইয়ের কথাঃ

আপনি রান্না করবেন। ডিপ ফ্রিজ থেকে জমাট বাঁধা মাংস বের করেছেন। বরফ ঝরিয়ে রান্নার জন্য প্রস্তুত করলেন। কিন্তু রান্না করা হলো না। এখন সেই খাবার আবার ডিপ ফ্রিজে রেখে হিমায়িত করলে মাংসের কিছু গুণ নষ্ট হতে পারে কি? গত বছরটা ছিল যেন বজ্রপাতের বছর। মে ও সেপ্টেম্বরে বজ্রপাতে প্রায় ৮০ জন মানুষ মারা গেলেন। বজ্রপাত কি বাড়ছে? এর জন্য দায়ী কি জলবায়ু পরিবর্তন? অথবা ধরুন একটা জরুরি প্রশ্ন, মানুষ কি মঙ্গল গ্রহে গিয়ে বাঁচতে পারবে? সেখানে কি বাতাস আছে, থাকলেও সেই বাতাসে কি অক্সিজেন আছে? এসব প্রশ্ন আমাদের প্রতিদিন আলোড়িত করে। তা ছাড়া আমাদের সুস্থ থাকতে হবে। কীভাবে ফিটফাট থাকা যায়? রাতে অন্তত কত ঘণ্টা ঘুম দরকার? এ ধরনের কিছু বিষয় জানা থাকলে ক্লাসে শিশু-কিশোর ও অফিস-আদালতে আমাদের পরিবারের বড় সদস্যরা বেশ আত্মবিশ্বাসের সঙ্গে বলতে পারবেন, শোনো, যুক্তরাষ্ট্রের অ্যাগ্রিকালচার অ্যান্ড হেলথ অ্যান্ড হিউম্যান সার্ভিসেস ডিপার্টমেন্টগুলো গত ৭ জানুয়ারি ২০১৬, নতুন ‘ডায়েটারি গাইড লাইনস ফর আমেরিকানস’ প্রকাশ করেছে। সেখানে ওরা বলছে ‘হোল গ্রেইন’ মানে, এই যেমন আমাদের ঢেঁকিছাঁটা চাল, সেটাই স্বাস্থ্যের জন্য ভালো... ইত্যাদি।

বিজ্ঞানের রাজ্যে : প্রশ্ন আর প্রশ্ন বইয়ের ফ্ল্যাপে লেখা কিছু কথাঃ

আচ্ছা, একবার ভাবুন তো, আমরা কেন বলি পানি ভেজা পদার্থ? এই ভেজা শব্দের আসল অর্থ কী? কী বোঝায়অ ভেজা বললে? এ রকম বোকার মতো প্রশ্ন গুনে অনেকে হয়তো হাসবে। বলবে, পানিতে হাত দিলে ভিজে যায় বলেই তো পানিকে আমরা বলি ভেজা। এর মধ্যে আবার রহস্যের কী আছে। সত্য। কিন্তু পানি কি সবকিছু ভেজাতে পারে? একটা মোমবাতি পানিতে ডোবালে তো সেটা ভিজবে না। তাহলে পানিকে কেন ভেজা বলব? এই ভেজার ব্যাপারটা বুঝতে হলে এর পেছনের বৈজ্ঞানিক ব্যাখ্যাটা জানতে হবে। বিজ্ঞানের এ রকম অনেক প্রশ্ন নিয়ে এ বইতে আলোচনা করা হয়েছে। আমাদের চারপাশের বিভিন্ন ঘটনার পেছনের বিজ্ঞানসম্মত ব্যাখ্যা না জানলে আধুনিক জগতের সবকিছু জানা-বোঝা যায় না। তরুণদের মনের অনেক কঠিন প্রশ্নের সহজ উত্তর পাওয়া যাবে এ বইতে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম বিজ্ঞানের রাজ্যের সকল বই
ইংরেজি নাম bigganer rajjer sokol boi
লেখক আব্দুল কাইয়ুম
প্রকাশনী দি ইউনিভার্সিটি প্রেস লিমিটেড(ইউ পি এল)
বিষয় ছোটদের গণিত ও বিজ্ঞান
পৃষ্ঠা সংখ্যা ৩০২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
আব্দুল কাইয়ুম

লেখক সম্পর্কে

আব্দুল কাইয়ুম

জন্ম: ১৮ জানুয়ারি ১৯৫০, ঢাকায় । এসএসসি পরীক্ষায় ঢাকা বোর্ডে দ্বিতীয় স্থান অধিকার করেন। ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে পরিসংখ্যানে স্নাতক (সম্মান) ও স্নাতকোত্তর। একাত্তরে মুক্তিযুদ্ধে যোগ দেন। বামধারার রাজনীতি করতেন । বাংলাদেশ ছাত্র ইউনিয়নের কেন্দ্রীয় নেতা ছিলেন। বর্তমানে প্ৰথম অ্যালোর সহযোগী সম্পাদক । বাংলাদেশ গণিত অলিম্পিয়াড কমিটির কোষাধ্যক্ষ । বিজ্ঞান বিষয়ে পত্রিকায় নিয়মিত লেখেন । বিজ্ঞান ও...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 1,580

৳ 1,97520% ছাড়