ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৯টি পাতা পড়ে দেখুন

ইসলামিক উপন্যাস ও গল্প

শিক্ষণীয় হাসির গল্প

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳72

৳ 13045% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 58

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বইয়ের কিছু অংশ: সরলতা মানুষকে জান্নাতের পথে নিয়ে যায়। এরূপ সরলতা ও বিনয়ের এক ঘটনা মনে পড়ে গেছে। মাওলানা আব্দুল কাইয়ুম সাহেব ভোপালে অবস্থান করতেন। একবার সেই এলাকার নবাবের বেগম সাহেবা দ্বীনি প্রয়োজনে তার সঙ্গে দেখা করতে হাজির হলেন। প্রয়োজন শেষে যখন তিনি বিদায় হবেন, তখন মাওলানা সাহেব বেগম সাহেবার জুতা সোজা করে তার সামনে এগিয়ে দিলেন। বেগম সাহেবা খুব লজ্জিত হলেন এবং আরজ করলেন, আপনি দেখছি আমাকে গুনাহগার করলেন। মাওলানা সাহেব বললেন, আপনাকে আমি বুজুর্গ ব্যক্তি ভেবেই এভাবে জুতাগুলি সোজা করে দিয়েছি।

বেগম সাহেবা বললেন, কীভাবে আমি বুজুর্গ হলাম? মাওলানা বললেন, আমি আপনার শহরে এতকাল যাবৎ (হিন্দু কু-সংস্কার অনুযায়ী নাবালিকা অবস্থায়) বিধবা বিবাহের জন্য উৎসাহ দিয়ে ওয়াজ করে যাচ্ছি; কিন্তু আজ পর্যন্ত একটি বিধবারও বিয়ে হয়নি। এই হলো আমার বুজুর্গি। এখন আপনি একবার নিজের বুজুর্গি পরিক্ষা করে দেখুন। শুধুমাত্র একটি সাধারণ নির্দেশ ঘোষণা করে দিন। তারপর দেখুন, একটি বিধবাও বিবাহের বাকি থাকবে না। তখন আমার বুজুর্গি আপনার বুজুর্গির সাথে তুলনা করবেন। বেগম সাহেবা ছিলেন বুদ্ধিমতী এবং দ্বীনদার। পরদিন সকালে তিনি দরবারে আসন গ্রহণ করেই নির্দেশ প্রচার করলেন যে, এই সময়-সীমার মধ্যে কোনো সন্তানহীনা বিধবা বিবাহ না করে থাকতে পারবে না, অন্যথায় কঠোর শাস্তি হবে। অতঃপর দেখা গেল মাত্র দুই এক সপ্তাহের মধ্যেই সকল (সন্তানহীনা) বিধবা বিবাহ হয়ে গেল।

মাওলানা সাহেবের কৌশল কীভাবে কার্যকর হলো দেখুন। তাঁর সরলতা এই যে, তিনি জুতা সোজা করে দিতে দ্বিধা করলেন না। ফলে বেগম সাহেবার দ্বারা এত বড় একটা দ্বীনি খেদমত গ্রহণ করলেন যা অন্য কোনোভাবে সম্ভব ছিল না।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম শিক্ষণীয় হাসির গল্প
ইংরেজি নাম Shikkhanio hasir golpo
লেখক হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ., হাফেজ মুহাম্মাদ আমিনুল্লাহ
প্রকাশনী দারুত তিবইয়ান
বিষয় ইসলামিক উপন্যাস ও গল্প
পৃষ্ঠা সংখ্যা ৬৪
ভাষা বাংলা
প্রথম প্রকাশ ২০২৩
হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

লেখক সম্পর্কে

হাকীমুল উম্মত মাওলানা আশরাফ আলী থানভী রহ.

​ আশরাফ আলী থানভী (জন্ম: আগস্ট ১৯, ১৮৬৩ - মৃত্যু: জুলাই ৪, ১৯৪৫) (উর্দু: اشرف علی تھانوی) ছিলেন একজন দেওবন্দী আলেম, সমাজ সংস্কারক, ইসলামি গবেষক এবং পুরোধা ব্যক্তিত্ব। তিনি ভারতের থানাভবনের নিবাসী হওয়ার কারণে তাঁর নামের শেষে "থানভী" যোগ করা হয়। ভারত উপমহাদেশ এবং এর বাইরেরও হাজার হাজার মানুষ তাঁর কাছ থেকে আত্মশুদ্ধি এবং তাসাওউফের শিক্ষা গ্রহণ করার কারণে তিনি "হাকীমুল উম্মত" (উম্মাহর আত্মিক চিকি...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 72

৳ 13045% ছাড়