ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৫টি পাতা পড়ে দেখুন

আত্মজীবনী

ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳300

৳ 40025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 100

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

প্রযুক্তিনির্ভর আজকের বিশ্বব্যবস্থায় প্রতিনিয়ত পরিবর্তন আসছে। জীবনের সকল অঙ্গনে এ পরিবর্তনের বহুমাত্রিক প্রভাব পরিদৃষ্ট হচ্ছে। মানুষ ক্রমশ প্রযুক্তির সাথে শৃঙ্খলিত হয়ে ভার্চুয়াল জগতের সাথে ওতপ্রোতভাবে জড়িয়ে যাচ্ছে। ইন্টারনেটের কল্যাণে পৃথিবীর দূরত্ব সংকুচিত হয়ে পরিণত হয়েছে বিশ্বগ্রামে। বিশ্বের একপ্রান্তে থাকা মানুষ অপর প্রান্তের মানুষের সাথে ন্যূনতম সময় ও খরচে যোগাযোগ স্থাপন করে অভিন্ন মানবগোষ্ঠীতে রূপ নিচ্ছে। এতে করে তাদের পারস্পরিক আদান-প্রদান ও সম্পর্কে বহু বৈচিত্র্য ও ব্যাপকতা এসেছে।

ইন্টারনেটের বিভিন্ন মাধ্যম ব্যবহার করে মানুষ বৈবাহিক ও সামাজিক সম্পর্ক সম্পাদন করছে। এসব ক্ষেত্রে চুক্তিরত উভয় পক্ষের স্থানগত ঐক্য না থাকলেও ইন্টারনেটের মাধ্যমে তারা পরস্পরকে শুনার ও প্রত্যক্ষ করার সুযোগ পাচ্ছে। অনুরূপভাবে তালাক ও অন্যান্য বিচ্ছেদ এ মাধ্যমে হচ্ছে। এই চুক্তিসমূহের বৈধতা আর এ সম্পর্কে ইসলামী শরী‘য়াহর বক্তব্য নিয়ে অনেকের কাছে অস্পষ্টতা পরিলক্ষিত হচ্ছে।

এ ক্ষেত্রে এসব চুক্তির ধরন, বৈচিত্র্য ও ব্যাপক বিস্তার বিষয়টিকে যেমন জটিল করেছে; তেমনিভাবে এ ব্যাপারে ইসলামী শরী‘য়াহর দৃষ্টিভঙ্গি, ক্লাসিক্যাল ফিকহে এর নজির সন্ধান ও সমসাময়িক শরী‘য়াহ স্কলারদের সুচিন্তিত মতামত উপস্থাপন করার প্রয়োজনীয়তা তীব্রভাবে অনুভূত হচ্ছে। তাই এ গবেষণাকর্মটিতে উক্ত বিষয়সমূহ ইন্টারনেটের মাধ্যমে সম্পাদনের সম্ভাবনা, স্বরূপ, শর‘য়ী গ্রহণযোগ্যতা ও এতদসংক্রান্ত বিধি-বিধান সম্পর্কে সম্যক ধারণা দেওয়ার চেষ্টা করা হয়েছে। আশা করছি, বিষয়সমূহ দালিলিক প্রমাণসহ আলোচনা, পর্যালোচনা, বিশ্লেষণ, মূল্যায়ন ও নিরীক্ষা, ইসলামী ফিকহ শাস্ত্রের মৌলিক এবং গ্রহণযোগ্য আধুনিক গ্রন্থাবলির সাহায্যে স্বীকৃত গবেষণা রীতি-নীতির আলোকে তুলনামূলক ফিকহ পদ্ধতিতে ইসলামী সমাধান পাওয়া যাবে ইন শা আল্লাহ। তাছাড়া ইন্টারনেটের প্রকৃতি পরিচিতি, সুবিধা-অসুবিধা সম্পর্কে ধারণার পাশাপাশি এ বিষয়ক ঝুঁকি ও নিরাপত্তা সম্পর্কে জানতে পারবে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম ইন্টারনেটে বিবাহ এবং বিচ্ছেদ
ইংরেজি নাম onlinge marriage and divorce a comparative fiqh study
লেখক ড. মোহাম্মদ নাছির উদ্দীন
প্রকাশনী স্বরবর্ণ
বিষয় আত্মজীবনী
আইএসবিএন 9789849731948
পৃষ্ঠা সংখ্যা ১৮৪
ভাষা বাংলা
বাঁধাই পেপারব্যাক
প্রথম প্রকাশ ২০২৩
ড.

লেখক সম্পর্কে

ড. মোহাম্মদ নাছির উদ্দীন

আত্মজীবনী বিষয়ক লেখক · প্রকাশক: স্বরবর্ণ

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 300

৳ 40025% ছাড়