সমাজকে ভেঙেছি গড়তে পারিনি
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
‘সমাজকে ভেঙেছি গড়তে পারিনি’ কবি ও গবেষক স্বপন মিয়ার অনুপম প্রবন্ধ গ্রন্থ। তাঁর প্রবন্ধের পরতে পরতে মানুষের প্রতি দায়বদ্ধতা ও সার্বিক মুক্তির স্পৃহা ধ্বনিত হয়েছে। সমাজ কাঠামোর রন্ধ্রে রন্ধ্রে আজ ক্ষত। নতুন বিশ্ব-ব্যবস্থা, তথ্য-প্রযুক্তির অবাধ প্রবাহে পৃথিবী আজ টালমাটাল। মানবিক বিপর্যয়, কুসংস্কার, ধর্মান্ধতা, ধর্মীয় গোঁড়ামি, সাম্প্রদায়িক বিষবাষ্প আমাদের সামাজিক সংহতি ও সম্প্রীতি, সামূহিক মূল্যবোধ সমূলে বিনষ্ট করেছে। এই সমাজে সমস্ত ক্ষত তৈরি করেছি আমরাই। কিন্তু ধ্বংসের বুকে প্রত্যয়দীপ্ত ইতিবাচক মানবসমাজ আমরা গড়ে তুলতে পারিনি এখনো! স্বপ্নচারী মানবমুক্তিকামী কবি স্বপন এ গ্রন্থে এসব বিবিধ ভাবনার সন্নিবেশ ঘটিয়েছেন তাঁর লেখায়। আক্ষেপ, অনুশোচনা থেকে উত্তরণ ঘটিয়ে মানবিক সমাজ বিনির্মাণের আকুতিই প্রবল তাঁর প্রবন্ধ ভাবনায়।
ড. মোহাম্মদ শেখ সাদী
সহযোগী অধ্যাপক (বাংলা বিভাগ)
চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়।
বইয়ের তথ্য
| নাম | সমাজকে ভেঙেছি গড়তে পারিনি |
|---|---|
| ইংরেজি নাম | somajke vengechi gorte parini |
| লেখক | স্বপন মিয়া |
| প্রকাশনী | জলধি |
| বিষয় | সমাজ ও সভ্যতাভিত্তিক গবেষণা ও প্রবন্ধ |
| আইএসবিএন | 9789849760948 |
| পৃষ্ঠা সংখ্যা | ৬১ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
