ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ৭টি পাতা পড়ে দেখুন
বাংলা হাতের লেখা অনুশীলন (খাতা)
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
প্রকাশকের আরজ
সকল প্রশংসা আল্লাহ রাব্বুল আলামীনের, যিনি আমাদের সকল ভালো কাজের মধ্যে বরকত ও রহমত দান করেন।
হাতের লেখা সুন্দর ও ঝকঝকে হওয়া প্রত্যেক তালিবুল ইলম এবং লিখতে ইচ্ছুক, এমন সকলের জন্য আবশ্যক। কারো যদি লেখা সুন্দর কমও হয়, তার লেখা অন্তত পরিচ্ছন্ন হতে হবে। হাতের লেখা পরিচ্ছন্ন না হলে যিনি এ লেখা পড়বেন তিনি যদি পড়তে বিরক্তবোধ করেন এবং না বুঝেন, তাহলে ছাত্রের সারা জীবনের পরীক্ষার ফলাফলে এর বিরূপ প্রভাব পড়বে এবং জীবনের নানা কাজ-কর্মেও সমস্যার মুখোমুখি হতে হবে।
বাংলাদেশের শিশুদের হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন করার লক্ষ্যে "আমরা বাংলা হাতের লেখা অনুশীলন" বইটি লেখার উদ্যোগ নিয়েছি। লেখা সুন্দর করার জন্য বছর ধরে শত শত পৃষ্ঠা কাগজ খরচ করার প্রয়োজন নেই। মনোযোগ সহকারে অক্ষরের গঠন, কোণ, গতি-প্রকৃতি ভালোভাবে লক্ষ করে মশক করলে ইনশাআল্লাহ, অল্প কিছু দিনের ভিতরই হাতের লেখা সুন্দর হয়ে উঠবে।
বইটিতে প্রথম দিকে অক্ষরের মশক এর ক্ষেত্রে মোটা কলম দ্বারা লেখা হয়েছে, যেন ছাত্ররা অক্ষরের গঠন ভালোভাবে বুঝতে পারে। অক্ষরগুলোর পাশে তির দ্বারা অক্ষরের শুরু শেষের অবস্থা বুঝিয়ে দেয়া হয়েছে। আশা করি, ছাত্ররা সেদিকটিও ভালোভাবে খেয়াল করবে। মশকের ক্ষেত্রে প্রথমে কালো কালি দ্বারা লেখা হয়েছে। পরে হালকা কালিতে সেই লেখাটি দেয়া হয়েছে। ছাত্ররা পেন্সিল অথবা জেল পেন দ্বারা তার উপর হাত ঘুরিয়ে মশক করবে। তারপর খালি জায়গায় নিজে নিজে লিখবে। প্রথম লেখার সাথে নিজের লেখা মিলিয়ে দেখবে। কোথায় বেশ-কম হয়েছে তা ভালোভাবে খেয়াল করে আবার মশক করবে। এতে দ্রুতই লেখা সুন্দর হয়ে উঠবে ইনশাআল্লাহ!
বইটিতে মশকের জন্য অল্প জায়গা রাখা হয়েছে। এতটুকুই মশক করলে হবে না। বই দেখে নিজস্ব খাতায় মশক করতে হবে।
আমাদের মাতৃভাষা বাংলা। এই ভাষায় তালিবুল ইলমদের হাতের লেখা সুন্দর ও পরিচ্ছন্ন হলে আমাদের এই ক্ষুদ্র প্রচেষ্টা সফল ও মকবুল হয়েছে বলে ধরে নিব। আল্লাহ আমাদের এ চেষ্ট কবুল করুন এবং সকলকে ভালো কাজে বরকত দান করুন। আমীন।
প্রকাশক
মাওলানা মোহাম্মদ মোস্তফা
বইয়ের তথ্য
| নাম | বাংলা হাতের লেখা অনুশীলন (খাতা) |
|---|---|
| ইংরেজি নাম | bangla hater lekha anushilon |
| লেখক | ইসলামিয়া কুতুবখানা |
| প্রকাশনী | ইসলামিয়া কুতুবখানা |
| বিষয় | শিক্ষাসামগ্রী |
| পৃষ্ঠা সংখ্যা | ৫৬ |
| ভাষা | বাংলা ও আরবি |
| বাঁধাই | পেপারব্যাক |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!