গণিত

গণিতকোষ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳800

৳ 1,00020% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 200

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

গণিতই বিজ্ঞানের ভাষা। গণিতচর্চা ছাড়া বিজ্ঞানে অগ্রগতি আসে না। পিথাগোরাস বলতেন, ‘বিশ্ব-অস্তিত্বের মূল হচ্ছে সংখ্যা’; সংখ্যা তাঁর কাছে ছিল শক্তির প্রতীক। প্লেটো তাঁর বিদ্যালয়ের প্রধান ফটকে লিখেছিলেন, ‘জ্যামিতিতে যার জ্ঞান নেই তার এ ঘরে প্রবেশের দরকার নেই।’ গণিতের জ্ঞান ছাড়া বিশুদ্ধ জ্ঞান অর্জনও অসম্ভব। ইতিহাস বলছে, যে জাতি গণিতে পারদর্শী তারাই জ্ঞানচর্চায় অগ্রগামী হয়েছে। ইংরেজিসহ পৃথিবীর অনেক ভাষায় গণিত বিষয়ে জানার জন্য ছোট-বড় নানা আকারের জ্ঞানকোষ পাওয়া যায়। কিন্তু বাংলা ভাষায় গণিতসংক্রান্ত কোনো ‘এনসাইক্লোপিডিয়া’ বা কোষগ্রন্থ নেই। ফলে একজন গণিতে আগ্রহী ব্যক্তির পক্ষে গণিতের খুঁটিনাটি বিষয়গুলো জানা দুরূহ হয়ে পড়ে। অথচ গণিত সম্পর্কে সবিস্তারে জানার আকাঙ্ক্ষা তো থেকেই যায়। গণিতের প্রতি সর্বস্তরের মানুষের এই আগ্রহ মেটাবে সফিক ইসলামের গণিতকোষ।

এখানে আছে গণিত নিয়ে দুই হাজারেরও বেশি যুক্তি। সঙ্গে থাকছে প্রায় চারশ প্রাসঙ্গিক ছবি। শিক্ষার প্রাথমিক স্তর থেকে উচ্চতর পর্যায় পর্যন্ত গণিতসংক্রান্ত যেসব শব্দ বা পরিভাষা বহুলভাবে ব্যবহার হয়ে আসছে, গণিতকোষ-এর ভুক্তিগুলোতে প্রধানত সেগুলোরই সংক্ষিপ্ত বর্ণনা ও সংজ্ঞা মিলবে। ভুক্তিকে স্পষ্ট ও অধিকতর বোধগম্য করার জন্য যুক্ত হয়েছে প্রয়োজনীয় ব্যাখ্যা আর লাগসই উদাহরণ। বাদ পড়েনি গণিতশাস্ত্রের নানা অচেনা-অজানা প্রসঙ্গ-অনুষঙ্গও। গণিতে আগ্রহী যে কোনো বয়সের পাঠকই গণিতকোষ নিজের সংগ্রহে রাখতে চাইবেন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম গণিতকোষ
ইংরেজি নাম gonitekos
লেখক সফিক ইসলাম
প্রকাশনী কথাপ্রকাশ
বিষয় গণিত
আইএসবিএন 9789849724377
পৃষ্ঠা সংখ্যা ৫০৩
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০২৩
পৃষ্ঠা সংখ্যা503
ভাষাbangla
ISBN9789849724377
বান্ডিংhard cover
সফিক ইসলাম

লেখক সম্পর্কে

সফিক ইসলাম

সফিক ইসলাম জন্ম ১৫ জানুয়ারি ১৯৭৪। জন্ম ও বেড়ে ওঠা বরিশালের হিজলায়। গণিত নিয়ে পড়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ে। শিক্ষকতার সঙ্গে যুক্ত। বর্তমান কর্মস্থল সরকারি হরগঙ্গা কলেজ। স্ত্রী রুম্মান রহমান, কন্যা ঋদ্ধি ও পুত্র পরার্ধ। আবাস মুন্সীগঞ্জ। গণিত বিষয়ে এ পর্যন্ত প্রকাশিত গ্রন্থ: গণিতকোষ, নারী ও গণিত, শূন্য এবং এক দুই তিন, সংখ্যার ইতিহাস, গণিত আমাদের কী কাজে লাগে উল্লেখযোগ্য। এছাড়া লুই জোনস-এর 'হাউ লাইফ বিগ...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 800

৳ 1,00020% ছাড়