ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ১৩টি পাতা পড়ে দেখুন

জান্নাত ও জাহান্নাম

কেয়ামতের আলামত ও তার বাস্তবতা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳105

৳ 15030% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 45

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

বিংশ শতাব্দীর আলোড়ন সৃষ্টিকারী মুজাদ্দিদ উস্তাদ বদিউজ্জামান সাঈদ নুরসী উম্মতে মুসলিমার এমনি এক যুগশ্রেষ্ঠ আলেমেদ্বীন ও কালজয়ী মহান সংস্কারক ছিলেন। যিনি আল্লাহ প্রদত্ত সুগভীর জ্ঞান ও হিকমতের আলোকে কেয়ামতের আলামত সম্পর্কিত সেই হিকমত ও গভীর তাৎপর্যপূর্ণ হাদীস ও তার বাস্তবতা যুক্তিগ্রাহ্য মানদণ্ডের আলোকে ব্যাখ্যা করেছেন। তাঁর এই গবেষণালব্ধ মূল্যবান রচনাটি সময়ের প্রয়োজনে বিশ্বের প্রায় ষাটেরও অধিক ভাষায় অনূদিত হয়েছে। তাই বাংলা ভাষায় এই অসাধারণ গ্রন্থটি অনুবাদ করতে পেরে আমরা গর্বিত।

বদিউজ্জামান সাঈদ নুরসী (রাহঃ) উম্মতে মুহাম্মদীর এমন এক বিরল কালজয়ী প্রতিভা, যিনি বর্তমান বিশ্ব পরিস্থিতি ও বাস্তবতাকে সামনে রেখে কেয়ামতের আলামত সম্পর্কিত তাৎপর্যপূর্ণ হাদীস সমূহের অত্যান্ত বাস্তবধর্মী ও দূরদর্শী ব্যাখ্যা-বিশ্লেষণের মাধ্যমে মানুষের হৃদয়ের বন্ধ দুয়ার খুলে দিয়েছেন। কেয়ামত যে সুদূর পরাহত কোন বিষয় নয় বরং নিকট ভবিষ্যতের কঠিন বাস্তবতা, তাই তিনি বর্তমান পরিবর্তনশীল বিশ্ব পরিস্থিতির আলোকে তাৎপর্যপূর্ণ বিশ্লেষণ ও বাস্তবধর্মী আলোচনার মাধ্যমে অত্যান্ত যুক্তিসঙ্গত পদ্ধতিতে উপস্থাপন করেছেন। আর কেয়ামত সম্পর্কিত সাঈদ নুরসী (রাহঃ)-এর এই বিশ্লেষণ তার কোন ধারণা প্রসূত গবেষণার ফলাফল নয় বরং এতদসংক্রান্ত পবিত্র কোরআন ও হাদীস সমূহের অন্তর্নিহিত তাৎপর্য বিশ্লেষণ করেই মূলতঃ তিনি এই অদূরবর্তী বাস্তবতার প্রতি আমাদের দৃষ্টি আকর্ষণ করার চেষ্টা করেছেন তাঁর কেয়ামতের আলামত ও তার বাস্তবতা’ নামক এই গ্রন্থে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কেয়ামতের আলামত ও তার বাস্তবতা
ইংরেজি নাম kiyamoter alamot o tar bastobota
লেখক বদিউজ্জামান সাঈদ নূরসী
প্রকাশনী সোজলার পাবলিকেশন
বিষয় জান্নাত ও জাহান্নাম
আইএসবিএন 9789849686873
পৃষ্ঠা সংখ্যা ৯৬
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৮
বদিউজ্জামান সাঈদ নূরসী

লেখক সম্পর্কে

বদিউজ্জামান সাঈদ নূরসী

সাইদ নুরসি (১৮৭৬ – ১৯৬০), বদিউজ্জামান নামেও পরিচিত ছিলেন। তিনি একজন সুন্নি মুসলিম ধর্মতাত্ত্বিক। তিনি রিসালায়ে নূর নামক কুরআনের ব্যাখ্যা রচনা করেন। এটির আকার ছয় হাজার পৃষ্ঠার অধিক। আধুনিক বিজ্ঞান ও যুক্তিকে ভবিষ্যতের পথ বিবেচনা করে তিনি সাধারণ বিদ্যালয়ে ধর্মীয় জ্ঞান ও ধর্মীয় বিদ্যালয়ে আধুনিক বিজ্ঞান শিক্ষাদানের পক্ষপাতী ছিলেন।নুরসি একটি বিশ্বাসভিত্তিক আন্দোলনের সূত্রপাত করেন। এই আন্দোলন তুরস...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 105

৳ 15030% ছাড়