ইফ ক্যাটস্ ডিসাপিয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ল্ড
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ক্রমেই ফুরিয়ে আসছে আমাদের গল্পের নায়কের সময়। পরিবার থেকে বিচ্ছিন্ন হয়ে পোষা বিড়ালকে নিয়ে একাই থাকে সে। ডাক্তার জানাল, মাত্র কয়টাদিন সময় আছে তার হাতে। এই স্বল্প সময়ে কোন কাজগুলো করবে সেটা ভাবতে হবে, গুছিয়ে নিতে হবে নিজেকে। কিন্তু সে সব নিয়ে ভাবার আগেই ঘটনা অন্য দিকে মোড় নিল। তার অ্যাপার্টমেন্টে এসে হাজির হল শয়তান স্বশরীরে এবং স্বগৌরবে। অদ্ভুত এক প্রস্তাব দিল তাকে- প্রত্যেকদিন দুনিয়া থেকে চিরতরে উধাও হয়ে যাবে একটা করে গুরুত্বপূর্ণ জিনিস, এর বিনিময়ে অতিরিক্ত একদিন করে বাঁচবে সে। শুরু হল খেলা। বাঁচার জন্য পৃথিবী থেকে চিরতরে কি কি উধাও করতে চাইবে সে? কিভাবে বাছাই করবে এই জিনিসগুলো? শয়তানের শর্ত মোতাবেক প্রিয় বিড়ালকেও কি পৃথিবী থেকে চিরতরে উধাও করে ফেলতে হবে? শয়তানের চক্রান্তে আটকা পড়া মৃত্যু পথযাত্রী এক যুবকের বিষণ্নতা, দুর্দশা ও বিচক্ষণতার আখ্যান উঠে এসেছে গেনকি কাওয়ামুরার ‘ইফ ক্যাটস ডিসাপিয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ল্ড’ এর ফ্যান্টাসি এবং জাদুবাস্তবতার জগতে।
বইয়ের তথ্য
| নাম | ইফ ক্যাটস্ ডিসাপিয়ার্ড ফ্রম দ্য ওয়ার্ল্ড |
|---|---|
| ইংরেজি নাম | if cats disappeared from the world |
| লেখক | গেনকি কাওয়ামুরা, ইশরাক অর্ণব |
| প্রকাশনী | আফসার ব্রাদার্স |
| বিষয় | অনুবাদ সাইন্স ফিকশন |
| আইএসবিএন | 9789848018842 |
| পৃষ্ঠা সংখ্যা | ১২৮ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২১ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!