একটু দাঁড়াও, যমদূত
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
ড. পিটার ব্রাউন; একজন প্রচুর প্রতিভাবান এবং নিবেদিতপ্রাণ ইন্টার্ন সার্জন। বিটকেলে গোপন এক রক্তাক্ত অতীতকে লুকিয়ে রেখে; মনপ্রাণ দিয়ে ডাক্তারি করে বেড়াচ্ছে সে।
পিয়েত্রো “বিয়ার ক্ল” ব্রনোয়া ওরফে ভল্লুকের থাবা; একজন প্রতিভাবান এবং নিবেদিতপ্রাণ মাফিয়া হিটম্যান। মার্শাল আর্ট এক্সপার্ট, দক্ষ শ্যুটার এবং রেগে গেলে হেরে যাবার ভয় না করা ভয়ংকর এক অস্ত্র এই ভল্লুকের থাবা। যতই হোক, এমন কোন লোককে নিশ্চই কেউ হাসপাতালে নিজের বিছানার পাশে দেখতে চাইবে না।
কিন্তু মাফিয়া নেতা নিকোলাস লোব্রুতো’র কপাল খারাপ। পাকস্থলীর ক্যান্সার হয়ে পরপারের টিকেট কেটে ফেলা এই রোগীর কক্ষে যখন হাজির হলো ড. পিটার ব্রাউন, তখন তাকে দেখে চোখ কপালে উঠে গেলো তার!! কক্ষে উপস্থিত হয়েছে আর কেউ না; স্বয়ং ভল্লুকের থাবা!!
পরিচয় ফাঁস হয়ে গেছে পিয়েত্রো ওরফে পিটারের। তার হাতে এখন একটাই অপশন। ভাগতে হবে। কিন্তু পাপ যেখানে বাপ’কেও ছাড়েনা; সেখানে এক হিটম্যান কাম ডাক্তার তো কোন ছাড় !! পালানোর সময় একগাদা দায়িত্ববোধ, অহংকার, বিচিত্র সব রোগী, রক্তে রঞ্জিত অতীত আর মাফিয়ার খুনে গ্যাংস্টাররা ঘিরে ফেললো তাকে। পায়ে পায়ে এগিয়ে আসছে যমদূত। কি করবে এখন ও? যমদূতের কাস্তের নিচে মাথা পেতে দিয়ে জীবন নামের এই পাগলা দৌড়’এর অবসান ঘটাবে? নাকি কারাতের স্টান্স নিয়ে যমদূত’কে চ্যালেঞ্জ জানাবে, “একটু দাঁড়াও, যমদূত...পিকচার আভি বাকি হ্যায়”
একশন, উইটি ডায়লগ, প্রেম, যৌনতা, মানবীয় জীবনের অকিঞ্চিতকর দর্শন, চিরন্তন সাদা কালো দ্বন্দ্ব; আর এর সাথে সঙ্গত দেয়া মাফিয়ার উত্থান, নাৎসি হলোকাস্ট, হিউম্যান ট্রাফিকিং, নারকীয় বীভৎসতা, খুন খারাপী আর রক্তারক্তি। এড্রেনালিন ফুয়েল্ড থ্রিলারের সাথে ডার্ক হিউমারের এক কমপ্লিট প্যাকেজ; যেন কুয়েন্টিন টারান্টিনোর কোন মারদাঙ্গা সিনেমার সাথে মেডিক্যাল সিটকম এর গোলাপ ফুল টোকাটুকির ফসল – “একটু দাঁড়াও, যমদূত !!”
বইয়ের তথ্য
| নাম | একটু দাঁড়াও, যমদূত |
|---|---|
| ইংরেজি নাম | Ektu Darao, Jamdut |
| লেখক | জশ ব্যাযেল, সামিউল রুমী |
| প্রকাশনী | নয়া উদ্যোগ |
| বিষয় | অনুবাদ রহস্য, ভৌতিক, থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| পৃষ্ঠা সংখ্যা | ২৮৮ |
| ভাষা | bangla |
| বাঁধাই | hard cover |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
| পৃষ্ঠা সংখ্যা | 288 |
| ভাষা | bangla |
| বান্ডিং | hard cover |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!