দ্য লস্ট সিম্বল অব ড্রাজোস
★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি
বিস্তারিত
খ্রিষ্টের জন্মের আড়াই হাজার বছর আগের কথা। মেম্ফিসের এক মন্দিরে হাই প্রিস্ট ইমহোটেপ কী নির্দেশ দিয়ে গেলেন প্রধান পুরোহিত ফেটকে? আরো দু'হাজার বছর পর ফারাও সামটিকের পরীক্ষা কেনই বা বানচাল করে দিলেন পুরোহিত সেনুহিত?রাজকন্যাদেরই বা এখানে কী ভূমিকা?
একবিংশ শতকের প্রথমভাগে তুরস্কের কেমেরডামলারি প্রজেক্টে মারা গেলেন প্রফেসর রোনাল্ড। আজকের দিনে তার হাতের চিঠি পেয়ে চমকে উঠলেন এককালের সহকর্মী প্রফেসর লিলি চৌধুরী। রোনাল্ডের মৃত্যু কী স্বাভাবিক, না হত্যাকান্ড?
সুপ্রাচীন এক ভাষার খোঁজে লিলি মাঠে নামালের তরুণ দুই গবেষক, স্যাম আর রেহানকে।
শিগগিরি বুঝে গেলো টক্কর লেগে গেছে মহাশক্তিশালী সুপ্রাচীন এক সংগঠন, ইউনিকনের সাথে। সাহায্যের হাত বাড়িয়ে রেখেছে ইউনিকনের চিরশত্রু, মেডুসা। কিন্তু তাদেরও স্বার্থ আছে নিশ্চয়, কী সেটা? সবকিছুর মধ্যে জুপিটার কর্পোরেশনসের যোগটাই বা কোথায়?
খুঁজে বের করতে হবে হাই প্রিস্ট ইমহোটেপের সমাধি। সেখানেই হয়তো লুকিয়ে আছে কিছু উত্তর!
বইয়ের তথ্য
| নাম | দ্য লস্ট সিম্বল অব ড্রাজোস |
|---|---|
| ইংরেজি নাম | The Lost Symbol of Dra |
| লেখক | ইমতিয়াজ আহমেদ |
| প্রকাশনী | নয়া উদ্যোগ |
| বিষয় | থ্রিলার ও অ্যাডভেঞ্চার |
| পৃষ্ঠা সংখ্যা | ৫১২ |
| ভাষা | বাংলা |
| বাঁধাই | হার্ডকভার |
| প্রথম প্রকাশ | ২০২৩ |
রিভিউ ও মন্তব্য
কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!
