চিরায়ত উপন্যাস

হাঁসুলী বাঁকের উপকথা

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳425

৳ 50015% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

১৯৪৬। দাঙ্গায় রক্তাক্ত কলকাতা। শারদীয়া আনন্দবাজার সে বছর পাঠকের হাতে পৌঁছায় অক্টোবরের বদলে ডিসেম্বরে। যাতে পুজোর উপন্যাস লিখেছিলেন তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়। লাভপুরে, কোপাই ও বক্রেশ্বর দুনদী মিলেমিশে যেথায় হাঁসুলীর মতো বাঁক নেয় সেখানকার জনজীবন, তাঁদের সুখ-দুঃখ, কান্না-হাসি, প্রেম-ভালোবাসা, ডাঙ্গা-ডহর নিয়ে ‘হাঁসুলী বাঁকের উপকথা’।

বেঙ্গল পাবলিশার্স প্রাইভেট লিমিটেড গ্রন্থাকারে প্রকাশ করে ১৯৫৫ সালে, প্রথম। জীবদ্দশায় প্রকাশিত নয়টি সংস্করণের প্রতিটিতেই পরিমার্জন-পরিবর্তনের মধ্য দিয়ে তারাশঙ্কর তুলে এনেছেন লোকায়ত-জগতের অতলে লুকিয়ে থাকা এক আদিম সমাজচিত্র। লোকসংস্কৃতিবিদ-নৃতত্ত্ববিদ যেমন করে অনুসন্ধান করেন, তারাশঙ্করের অনুসন্ধান তার চেয়েও গভীর, মমত্বময়। সে জন্যই কাহারদের এ উপকথা পেয়েছে পাঠকপ্রিয়তা, অর্জন করেছে কালোত্তীর্ণের গৌরব।

সাহিত্যিক নারায়ণ গঙ্গোপাধ্যায়ের দৃষ্টিতে তারাশঙ্করের আধুনিকতম সৃষ্টি এবং অন্যতম শ্রেষ্ঠ কীর্তি ‘হাঁসুলী বাঁক’। ‘বাঁশবাঁদি’র কাহারদের সঙ্গে সঙ্গে রূপকছলে ব্রাত্য, মন্ত্রহীন ভারতবর্ষের যুগান্তরের দোলাও প্রকাশ্য এ উপন্যাসে। যা তারাশঙ্করকে দিয়েছে গণসাহিত্যের নির্ভীক অগ্রদূতের শিরোপা।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম হাঁসুলী বাঁকের উপকথা
ইংরেজি নাম hansuli banker upakatha
লেখক তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়
প্রকাশনী কবি প্রকাশনী
বিষয় চিরায়ত উপন্যাস
আইএসবিএন 9789849687177
পৃষ্ঠা সংখ্যা ৩৫২
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

লেখক সম্পর্কে

তারাশঙ্কর বন্দ্যোপাধ্যায়

তারাশঙ্কর বন্দোপাধ্যায় বিংশ শতাব্দীর একজন বিশিষ্ট কথাসাহিত্যিক ছিলেন। ১৮৯৮ সালের ২৪ জুলাই ভারতের পশ্চিমবঙ্গের বীরভূম জেলায় তাঁর জন্ম। তাঁর শৈশব কাটে এই বীরভূম জেলারই লাভপুর গ্রামে। ধর্মপরায়ণ ও আদর্শনিষ্ঠ বাবা-মায়ের কাছে তিনিও একই সততা ও আদর্শের শিক্ষা নিয়ে বেড়ে উঠতে থাকেন। লাভপুরের যাদবলাল হাই স্কুল থেকে প্রবেশিকা পরীক্ষায় পাশ করে তিনি সেন্ট জেভিয়ার্স কলেজে ভর্তি হন। তবে নানা কারণে বিশ্ববিদ্যালয়ের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 425

৳ 50015% ছাড়