বাগান, ফুল ও ফল চাষ

মাঠ ফসলের চাষাবাদ

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳225

৳ 30025% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 75

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

"মাঠ ফসলের চাষাবাদ" বইটির প্রথম ফ্ল্যাপ-এর লেখাঃ

বাংলাদেশের মাটিতে প্রায় ৩৫০ রকমের ফসল ফলে। তবে সব ফসল চাষ করা হয় না। চাষকৃত ফসলের মধ্যে সব ফসল আবার মাঠে জন্মে না। মাঠে ব্যাপকভাবে প্রায় ২০-৩০টি ফসল চাষ করা হয়। এসব ফসলের মধ্যে দানাশস্য যেমন ধান, গম, ভূট্টা প্রধান। মাঠে চাষ করা হয় বিভিন্ন রকমের ডালশস্য, তেলবীজ ফসল, পাট, আখ ইত্যাদি। মােট চাষকৃত জমির প্রায় ৭৯ শতাংশ জমি দখল করে আছে প্রধান ফসল ধান ধান, গম, ভূট্টা, মসুর, মুগ, ছােলা, সরিষা, তিল, চিনাবাদাম, পাট ও আখ এই ১১টি প্রধান ফসলের সর্বাধুনিক চাষ প্রযুক্তি নিয়ে লেখা হয়েছে ‘মাঠ ফসলের চাষাবাদ’ বইটি। ফসল উৎপাদনে এ দেশের যথেষ্ট অগ্রগতি হয়েছে, উদ্ভাবিত হয়েছে অনেক আধুনিক প্রযুক্তি। তবুও প্রতিটি ফসলের গবেষণায় প্রাপ্ত ফলন ও মাঠে উৎপাদিত ফলনের মধ্যে এখনাে বেশ পার্থক্য রয়েছে। মাঠ পর্যায়ে আধুনিক জাত নির্বাচন ও উপযুক্ত পরিচর্যার অভাবেই এই ফলন পার্থক্যের মূল কারণ।

এ বইয়ে আলােচিত ফসলসমূহের সর্বাধুনিক উৎপাদন প্রযুক্তিসমূহ সম্পর্কে সহজ ভাষায় আলােচনা করা হয়েছে, ফসলসমূহের জাত ও ফলন ক্ষমতাও উল্লেখ করা হয়েছে। সর্বোচ্চ ফলন লাভের জন্য এখন দরকার এসব প্রযুক্তিসমূহ মেনে চাষাবাদ করা। চ্যালেঞ্জ করা যায়, কেউ এসব প্রযুক্তি বা কলাকৌশলের অনুসরণ করে চাষ করলে তার ফলন অবশ্যই বাড়বে। ফলন বৃদ্ধি মানেই বেশি লাভ, বেশি আয়। বেশি আয় মানেই জীবনযাত্রার মানের পরিবর্তন। কেউ চাষাবাদ করে আয় বাড়াতে চাইলে তাই এই বইটি তার সহায়ক বন্ধু হয়ে উঠতে পারে।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম মাঠ ফসলের চাষাবাদ
ইংরেজি নাম math fasoler chashabad
লেখক মৃত্যুঞ্জয় রায়
প্রকাশনী অনিন্দ্য প্রকাশ
বিষয় বাগান, ফুল ও ফল চাষ
আইএসবিএন 9789849119890
পৃষ্ঠা সংখ্যা ১৯২
ভাষা bangla
বাঁধাই hard cover
প্রথম প্রকাশ ২০১৬
পৃষ্ঠা সংখ্যা192
ভাষাbangla
ISBN9789849119890
বান্ডিংhard cover
মৃত্যুঞ্জয় রায়

লেখক সম্পর্কে

মৃত্যুঞ্জয় রায়

কৃষিবিদ মৃত্যুঞ্জয় রায় প্রায় তিন দশক ধরে বিভিন্ন জাতীয় পত্র-পত্রিকায় লিখছেন। তিনি বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহ থেকে এম.এসসি.এজি (উদ্যানতত্ত্ব) ডিগ্রি অর্জন করেন। পেশাগতভাবে তিনি কৃষি সম্প্রসারণ অধিদপ্তরে। সর্বশেষ অতিরিক্ত পরিচালক হিসেবে দায়িত্ব পালন করেন। তাঁর রয়েছে কৃষিক্ষেত্রে মাঠ পর্যায়ে কাজ করার সুদীর্ঘ বাস্তব অভিজ্ঞতা ও ফসল উৎপাদনের বিশেষ পারদর্শীতা, শিক্ষকতা ও প্রশিক্ষণের...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 225

৳ 30025% ছাড়