ছবিতে ক্লিক করে বইয়ের ভিতরের ২১টি পাতা পড়ে দেখুন

সীরাতে রাসূল (সা.)

আর রাহীকুল মাখতুম

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳520

৳ 80035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 280

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

মহানবী হজরত মুহাম্মদ সা.-এর সিরাত তথা জীবনী নিয়ে প্রতিদিন কিছু না কিছু লেখালেখি চলছে। এ পর্যন্ত তাঁকে নিয়ে রচিত হয়েছে হাজার হাজার মূল্যবান গ্রন্থ। তাঁর জীবনী পাঠে মানুষের হৃদয়ের গভীরে অনুভূত হয় অন্য রকম এক প্রশান্তির ছোঁয়া। তাই নবীজি সা.-এর জীবনীর পাঠক কখনো ক্লান্ত হয় না। পাঠকের চাহিদা আছে বলে এতো বিপুলসংখ্যক গ্রন্থ লেখা হয়েছে এবং এই ধারা ক্রমে বৃদ্ধি পাচ্ছে।আধুনিক যুগের সিরাতগ্রন্থসমূহের মধ্যে মাওলানা সফিউর রহমান মুবারকপুরী (মৃ. ২০০৬ খ্রি.) রচিত ‘আর রাহিকুল মাখতুম’ অন্যতম। ১৯৭৯ খ্রিষ্টাব্দে মক্কার ‘রাবেতায়ে আলমে ইসলামি’ আয়োজিত বিশ্বব্যাপী সিরাতুন্নবী সা. প্রতিযোগিতায় এক হাজার ১৮২টি পাণ্ডুলিপি থেকে প্রথম পুরস্কার বিজয়ী এই সিরাতগ্রন্থে রাসুল সা.-এর জীবনী খুব সুন্দর ও পরিপাটি করে উপস্থাপন করা হয়েছে। প্রায় ৫০০ পৃষ্ঠার এই গ্রন্থ আরবি ভাষায় লেখা। ইতোমধ্যে সিরাতগ্রন্থটি বাংলাসহ বিশ্বের বহু ভাষায় অনূদিত হয়ে সুনাম কুড়িয়েছে। ইসলাম নিয়ে যাঁরা জানতে চান, তাঁদের পছন্দের তালিকার শীর্ষে রয়েছে এই সিরাতগ্রন্থ।‘আর রাহিকুল মাখতুম’–এর লেখক তাঁর প্রতিভার ছাপ রেখেছেন গ্রন্থটির পাতায় পাতায়। হাজারো সিরাতগ্রন্থের তথ্যভান্ডার থেকে বিশুদ্ধ ও নির্ভরযোগ্য তথ্য বাছাই করে নিখুঁত ধারাবাহিকতায় সাজিয়েছেন নবীজি সা.-এর জীবন ও আদর্শ। লেখক ফুটিয়ে তুলতে সক্ষম হয়েছেন যে নবীজি সা. মানুষকে আলোর পথে পরিচালিত করতে সারা জীবন সাধনা করেছেন, দেখা পেয়েছেন কাক্সিক্ষত সাফল্যের। সংক্ষিপ্ত পরিসরে বিশাল বিষয়কে সুচারুরূপে উপস্থাপন করা এবং সাবলীল ভাষারীতির প্রয়োগ এ সিরাতগ্রন্থটিকে নিয়ে গেছে অনন্য উচ্চতায়। এর প্রতিটি পাতায় যেন মুক্তো ছড়িয়ে রাখা হয়েছে।

মহান আল্লাহ বিশ্ববিখ্যাত এ গ্রন্থটি সারাবিশ্বের মুসলমানদের পাঠ করে নবীজি সা.-এর আদর্শ অনুযায়ী নিজেদের জীবন পরিচালনা করার তাওফিক দান করুন। আমিন।

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম আর রাহীকুল মাখতুম
ইংরেজি নাম ar rahikul makhtum fuldani
লেখক আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)
প্রকাশনী ফুলদানী প্রকাশনী
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ৭৬৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০২৩
আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)

লেখক সম্পর্কে

আল্লামা সফিউর রহমান মুবারকপুরী (রহ.)

আল্লামা সফিউর রহমান মুবারকপুরি (১৯৪৩-২০০৬) পুরো নাম সফিউর রহমান ইবনে আব্দুল্লাহ ইবনে মুহাম্মাদ আকবর ইবনে মুহাম্মাদ আলি ইবনে আব্দুল মুমিন মুবারকপুরি আযমি। তিনি একজন স্বনামধন্য ইসলামিক লেখক এবং ভারত উপমহাদেশের বিখ্যাত মুহাদ্দিস। তার লেখা রাসূল সা.-এর জীবনীগ্রন্থ আর রাহিকুল মাখতুম সারা বিশ্বে অত্যন্ত জনপ্রিয় এবং বহু ভাষায় অনুদিত একটি বই আধুনিক সিরাতগ্রন্থ। তিনি ১৯৪২ সালের ৪ জুন ভারতের আযমগড় জেলার হোস...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 520

৳ 80035% ছাড়