সীরাতে রাসূল (সা.)

কাসাসুন নবিয়্যীন ২য় খণ্ড

★★★★★এখনো কোনো রিভিউ নেই · প্রথম রিভিউ দিন

৳156

৳ 24035% ছাড়
আপনি সাশ্রয় করছেন ৳ 84

আজ অর্ডার করলে পৌঁছাবে ২-৫ দিনের মধ্যে
সারা বাংলাদেশে হোম ডেলিভারি · ক্যাশ অন ডেলিভারি

হোয়াটসঅ্যাপে অর্ডার করুন

বিস্তারিত

লেখকে ভূমিকা

সকল প্রশংসা আল্লাহ তা’য়ালার জন্য। শান্তি, করুনা একমাত্র আল্লাহ তা’য়ালার মনোনীত বান্দাদের প্রতি। পর কথা হলো, শিশু তোষ গল্প কাহিনী সিরিজের প্রথম খণ্ড ইতোমধ্যে প্রকাশিত হয়েছে। উহাতে ইবরাহীম আ. ও ইউসুফ আ. এর গল্প রয়েছে। প্রথম খণ্ডটি পাঠকদের নিকট আশাতীত গ্রহণ যোগ্যতা লাভ করেছে। বিভিন্ন ইসলামী পত্রিকায় জোরালো ভাষায় কিতাবটির প্রশংসা করেছে। কচি কচি শিশুরা এমন আগ্রহ উদ্দীপনার সাথে কিতাবটি পড়েছে যা ছিল লেখকের প্রত্যাশা তীত। আর এই কিতাব অধ্যয়ন কালে আমরা তাদের প্রদীপ্ত ললাটে এবং দীপ্তময় মুখের আনন্দ ও উদ্যেমের আলামত প্রত্যক্ষ করেছি। আর আমরা শোকর আদায় করেছি যখন শুনেছি যে, ছোটরা তাদের স্বল্প বুদ্ধি ও মেধা দ্বারা মুখস্ত করার পর ইবরাহীম আ. ও ইউসুফ আ. এর গল্প-কাহিনী অন্যদের নিকট আলোচনা করছে। এসবই আমাদেরকে এ পথে অগ্রসর হতে উৎসাহ যুগিয়েছে এবং শিশুতোষ নবীদের গল্প সিরিজ সমাপ্তে অনুপ্রাণিত করেছে। আমরা অল্প বয়সের এবং তাদের অভিভাবকদেরকে ছোটদের নবী রাসূল কাহিনী সিরিজের আরো একটি খণ্ড (২য় খণ্ড) উপহার দেবো। যাতে হযরত নূহ আ. হযরত হুদ আ. ও সালিহ আ. এর গল্প রয়েছে। এ সকল কাহিনীর মধ্যে বেশ কিছু তাফসীর বিষয়ক ও ঐতিহাসিক তথ্য এবং বিবেক উৎসারিত প্রচ্ছন্ন প্রশ্নমালার উত্তর ও রয়েছে।অতএব, সন্মানিত শিক্ষকগণের খেদমতে আমাদের নিবেন, তাঁরা ছাত্র ছাত্রীদেরকে উক্ত গল্পসমূহ আলোচনা করতে বলবেন এবং তাদেরকে গল্পগুলো আবৃত্তি. মুখস্ত, পুনঃ পাঠ করার দায়িত্ব দিবেন। কেননা এ পদ্ধতি অনুসরণের দ্বারা বেশি উপকারিতা ও লাভের ব্যাপারে আমাদের বহু অভিজ্ঞতা রয়েছে।আল্লাহ তায়ালার নিকট প্রার্থনা করি যেন কিতাবটি আরবি ভাষার শিক্ষার্থী ও উঠতি প্রজন্মকে উপকৃত করেন। নবীদের ব্যক্তি জীবন তাদের জীবনের অনুসরণ তাদের পছন্দনীয় করেন। আল্লাহই তাওফীক দাতা। আমীন!(আবুল হাসান) আলী আল হাছানী নদভী

বইয়ের তথ্য

বইয়ের স্পেসিফিকেশন
নাম কাসাসুন নবিয়্যীন ২য় খণ্ড
ইংরেজি নাম kasasun nabiyen 2 part
লেখক সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.
প্রকাশনী ফুলদানী প্রকাশনী
বিষয় সীরাতে রাসূল (সা.)
পৃষ্ঠা সংখ্যা ১২৮
ভাষা বাংলা
বাঁধাই হার্ডকভার
প্রথম প্রকাশ ২০১৯
সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

লেখক সম্পর্কে

সাইয়্যিদ আবুল হাসান আলী নদভী রহ.

আল্লামা আবুল হাসান আলী নাদভী (রহঃ) –এর দৃষ্টন্ত এ যুগে খুজে পাওয়া যাবে না। জীবদ্দশায়ই ২৫টি থিসিস বা পি.এইচ.ডি হয়েছে তাঁর জীবন ও কর্মের উপর। তিনি মদীনা বিশ্ববিদ্যালয়ের অন্যতম স্বপ্নদ্রষ্টা । তাঁর জীবদ্দশায়ই রাসুলে আরাবীর শহর মদীনায় তাঁর নামে সড়কের নামকরণ করা হয় । তাঁর লিখিত দুই শতাধিক গ্রন্হ প্রাচ্য ও প্রাশ্চাত্যে পৃথিবীর প্রধান প্রধান সকল ভাষায় অনুদিত হয়েছে । পবিত্র কাবা শরীফের চাবী তাঁর হাতে তুলে...

লেখকের সব বই →

রিভিউ ও মন্তব্য

আপনার রেটিং দিন

০/২০০০

রিভিউ পোস্ট করতে লগ ইন করুন

কোন রিভিউ যুক্ত হয়নি — প্রথম রিভিউটি আপনিই দিন!

৳ 156

৳ 24035% ছাড়